কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে জিহাদ (৫) ও রায়হান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।মঙ্গলবার (২০ মে ) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জিহাদ ওই গ্রামের জলিল মিয়ার ছেলে এবং রায়হান কুমিল্লা সদর দক্ষিণের চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে। রায়হান নানাবাড়িতে বেড়াতে এসেছিল।পরিবারের সদস্যরা জানান, দুপুরে উঠানে খেলছিল শিশুরা। পরে তাদের খুঁজে না পেয়ে খোঁজ শুরু করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশের একটি গর্তে জমে থাকা পানিতে দুজনকে পাওয়া যায়। অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইসলাম জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় আনা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ আগুন
গাজীপুরে কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ আগুন

গাজীপুর মহানগরীর  চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ Read more

১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর, সন্ধান চায় পরিবার
১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর, সন্ধান চায় পরিবার

বারো দিনেও সন্ধান মেলেনি সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ স্কুলছাত্রী সোনালী খাতুনের (১৬)। এতদিন পার হলেও মেয়ের খোঁজ না পেয়ে হতাশা আর Read more

১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান
১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ১১ জুন মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ওইদিন ইসলামাবাদ হাইকোর্টে Read more

‘হিজাব নন-হিজাব বা আধুনিক পোশাক, সবার সমান অধিকার’
‘হিজাব নন-হিজাব বা আধুনিক পোশাক, সবার সমান অধিকার’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সদ্য নির্বাচিত সহ-সভাপতি সাদিক কায়েম, ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে নির্বাচনে ২৮টি পদের Read more

কুড়িগ্রামে বিল থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার, আটক ১
কুড়িগ্রামে বিল থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার, আটক ১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক Read more

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন