গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের লক্ষ্য করে বুধবার হামলার ঘটনা ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ‘ব্যর্থ’ হয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। গতকাল বুধবার দিনভর গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এক বিবৃতিতে এ নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিএনপি।বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভায় ‘আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায়’ চারজন নিহত হওয়ায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। এ ঘটনাকে ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীলনকশা’ বলেও মনে করে দলটি।পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। মবোক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে।এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর অযোগ্যতা এবং নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছে বিএনপি।একই সঙ্গে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান
দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান

দেশে সরাসরি স্বৈরাচার না থাকলেও এখন একটি ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং Read more

চট্টগ্রামে স্পার আড়ালে দেহব্যবসার ঝড়, নেপথ্যে ছদ্মবেশী ভূয়া সাংবাদিক চক্র
চট্টগ্রামে স্পার আড়ালে দেহব্যবসার ঝড়, নেপথ্যে ছদ্মবেশী ভূয়া সাংবাদিক চক্র

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের ছায়ায় প্রশাসনিক শৈথিল্যের সুযোগে চট্টগ্রাম মহানগরীতে আশঙ্কাজনক হারে বিস্তৃত হয়েছে “স্পা সেন্টার” নামের ছদ্মবেশী ভিআইপি পতিতালয়। আধুনিক Read more

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা ইপিজেডের তিনটি কারখানা লে অফ ঘোষণাকে কেন্দ্র করে বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সোমবার Read more

সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুই গোডাউন সিলগালা
সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুই গোডাউন সিলগালা

চট্টগ্রামের সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুইটি গোডাউন জব্দ ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সাতকানিয়া Read more

যশোরে সবজির রাজ্যে বিষের গন্ধ: বিকেলে স্প্রে, ভোরে বাজারজাত
যশোরে সবজির রাজ্যে বিষের গন্ধ: বিকেলে স্প্রে, ভোরে বাজারজাত

শাক-সবজি উৎপাদনে দেশসেরা যশোর। এখানকার ৩৩ প্রকারের সবজি ছড়িয়ে পড়ছে সারাদেশে। সবজির রাজ্য যশোরে উৎপাদিত সবজিতে এখন বিষের ছড়াছড়ি। পোকা-মাকড় Read more

জিআই পণ্যের স্বীকৃতি পেল মির্জাপুরের সন্দেশ
জিআই পণ্যের স্বীকৃতি পেল মির্জাপুরের সন্দেশ

ঐতিহ্যবাহী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীর সন্দেশ জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিশ্ব মেধা সম্পদ দিবস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন