অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির নতুন অধ্যায় শুরু হলেও জাতিসংঘ এই চুক্তির বাস্তবায়ন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। উভয় পক্ষ-ইসরায়েল ও হামাসকে আহ্বান জানিয়েছেন বিশ্বসংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, তারা যেন গাজা শান্তিচুক্তির প্রথম ধাপের সব শর্ত পূর্ণভাবে মেনে চলে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) খবর সামা নিউজের এসব তথ্য উঠে এসেছে। গুতেরেস বলেন, ‘সব জিম্মিকে মর্যাদার সঙ্গে মুক্তি দিতে হবে, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং এই যুদ্ধের চূড়ান্ত ও সম্পূর্ণ পরিসমাপ্তি আনতে হবে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘শান্তি কোনো কাগুজে চুক্তিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং এটি মানুষের জীবনে নিরাপত্তা ও স্বস্তির নিশ্চয়তা এনে দিতে হবে।’বহুপাক্ষিক মধ্যস্থতায় ইসরায়েল ও গাজার শাসকগোষ্ঠী হামাসের মধ্যে বৃহস্পতিবার গাজা শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চুক্তি অনুযায়ী, ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা সরিয়ে নেবে এবং ৭২ ঘণ্টার মধ্যে ২০ জীবিত ইসরায়েলি জিম্মির বিনিময়ে প্রায় এক হাজার ৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এর মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিও রয়েছেন।এছাড়া রাফাহ সীমান্ত দুই দিকেই খুলে দেয়া হবে, আহত ও রোগীদের মিশরে চিকিৎসার জন্য নেয়ার অনুমতি মিলবে এবং প্রতিদিন অন্তত ৪০০ ট্রাকভর্তি ত্রাণ গাজায় প্রবেশ করবে। দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদেরও উত্তরাঞ্চলে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হবে।চুক্তি সইয়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গাজা এখন অনেক বেশি নিরাপদ হয়ে উঠছে। এই অঞ্চল পুনর্গঠনের জন্য পার্শ্ববর্তী দেশগুলো আগ্রহী এবং তাদের রয়েছে পর্যাপ্ত সম্পদ। যুক্তরাষ্ট্রও এই প্রচেষ্টায় অংশ নেবে, যাতে সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল: রুহুল কবির রিজভী
শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জিয়া Read more

অস্কার তালিকায় ধর্মেন্দ্রর নাম নেই, হতাশা প্রকাশ হেমা মালিনীর
অস্কার তালিকায় ধর্মেন্দ্রর নাম নেই, হতাশা প্রকাশ হেমা মালিনীর

উল্লেখ্য, এর আগেও একাধিক ভারতীয় কিংবদন্তিকে অস্কারের ‘ইন মেমোরিয়াম’ তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দিলীপ কুমার ও Read more

ডিসির আগমনে স্কুল মাঠে রাতারাতি সড়ক নির্মাণ
ডিসির আগমনে স্কুল মাঠে রাতারাতি সড়ক নির্মাণ

বাঁশখালীতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমন উপলক্ষে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠেই রাতারাতি নির্মাণ করা Read more

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নাটোরের সিংড়ায় মকছেদ হাজী (৬২) নামে একজন পুকুরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে Read more

মিশরের প্রখ্যাত আলেম ড. আহমদ ওমর হাশেম মারা গেছেন
মিশরের প্রখ্যাত আলেম ড. আহমদ ওমর হাশেম মারা গেছেন

মিশরের বিশিষ্ট আলেম আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আলেম পরিষদের (হাইয়াতু কিবারিল উালামা বিল আজহারিশ শরিফ) সদস্য ড. আহমদ ওমর হাশেম (রহ.) Read more

জাতীয় নির্বাচনে ক্ষমতা বাড়ছে প্রিজাইডিং অফিসারদের: নির্বাচন কমিশনার
জাতীয় নির্বাচনে ক্ষমতা বাড়ছে প্রিজাইডিং অফিসারদের: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘নির্বাচনকে ঘিরে আমরা একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের প্রত্যাশা করছি। প্রিজাইডিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন