লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে কোটি টাকার বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী মহল। অবশেষে স্থানীয় প্রশাসনের অভিযানে জব্দ করা হয়েছে তিনটি ড্রেজার মেশিন এবং ধ্বংস করা হয়েছে প্রায় পাঁচ হাজার ফিট পাইপ।সোমবার (১৮ আগস্ট) বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, সদর মডেল থানা পুলিশ এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা সহায়তা করেন।স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ ছৈয়ালের ভাতিজা স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল ছৈয়াল প্রায় এক যুগ ধরে নদী থেকে অবৈধভাবে কোটি টাকা মূল্যমানের বালু উত্তোলন করে আসছিলেন। এতে নদী ভাঙনসহ স্থানীয়দের ভোগান্তি দিন দিন বেড়ে যাচ্ছিল।পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ কার্যক্রম চালালেও, সরকারের পরিবর্তনের পর কিছুদিন গা ঢাকা দেন বাবুল ছৈয়াল। তবে অল্প কিছুদিনের মধ্যেই আবারো স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তির সহায়তায় বালু উত্তোলন শুরু করেন বলে অভিযোগ স্থানীয়দের।অভিযান শেষে ইউএনও জামশেদ আলম রানা সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। এসময় প্রায় ৫ হাজার ফিট পাইপ ধ্বংস এবং তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজে জড়ালে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে ফিশিং ট্রলার থেকে ৭ মাদক কারবারি আটক
টেকনাফে ফিশিং ট্রলার থেকে ৭ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগর উপকূলীয় এলাকায় মাদক বিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করে ৭ Read more

জুলাই আন্দোলনে শহীদের পরিবারের আতঙ্কে দিন যাপন
জুলাই আন্দোলনে শহীদের পরিবারের আতঙ্কে দিন যাপন

রাতের আধাঁরে মামলা তুলে নিতে কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. মোবারক হোসেনের পরিবারকে হুমকির অভিযোগ ওঠেছে। গত কয়েক Read more

বরিশালে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ, হিট অ্যালার্ট জারি
বরিশালে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ, হিট অ্যালার্ট জারি

বরিশাল জেলায় চলছে মৃদু তাপপ্রবাহ। গরম ও আর্দ্রতার চাপে দিশেহারা হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন Read more

ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান
ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে ইরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকালে মোহসেন লাঙ্গারনেশিন Read more

মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে হামলা, উৎপাদন বন্ধ
মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে হামলা, উৎপাদন বন্ধ

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানির একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুলাই) এই হামলায় তেলক্ষেত্রের কার্যক্রম Read more

ভিপি নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ
ভিপি নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলা প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয়, সরকার এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন