চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে অবস্থিত ‘মিরসরাই ক্যাফে’ নামক একটি রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এ সময় মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিনসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।জানা গেছে, অভিযান চলাকালে রেস্টুরেন্টটির রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পরিদর্শন করা হলে অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ ও পরিবেশনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন,“অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই আইনের আওতায় মিরসরাই ক্যাফেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।”তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল হোটেল ও রেস্টুরেন্টকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ‌‘নিঃশর্ত সমর্থন’ দেওয়ার ঘোষণা কিমের
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ‌‘নিঃশর্ত সমর্থন’ দেওয়ার ঘোষণা কিমের

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার যেকোনও পদক্ষেপের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন জানান, ইউক্রেন Read more

ছিনতাইয়ের ৮ দিনেও আটক হয়নি কেউ, হতাশ নওগাঁর গরু ব্যবসায়ী
ছিনতাইয়ের ৮ দিনেও আটক হয়নি কেউ, হতাশ নওগাঁর গরু ব্যবসায়ী

নওগাঁ সদর উপজেলার চকতাতারু গ্রামের দুই গরু ব্যবসায়ীকে মারপিট করে ৬ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ Read more

৬ মাস পর নরসিংদীতে কাউন্সিলরের লাশ উত্তোলন
৬ মাস পর নরসিংদীতে কাউন্সিলরের লাশ উত্তোলন

নরসিংদীর মাধবদীতে দাফনের প্রায় ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ কবর থেকে উত্তোলন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ মঙ্গলবার (০৬) Read more

প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন
প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

যানজটের শহর রাজধানী ঢাকা। কেনাকাটা করতে ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন