প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসী হামলায় হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।সোমবার (২১ এপ্রিল) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।জানা যায়, পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ২২৩ নং ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘পারভেজ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’ ইত্যাদি স্লোগান করে বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে অবস্থান গ্রহন করে।এ সময় ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস অনুষদের ১৪তম ব্যাচের শিক্ষার্থী জিন্নাহ্ আল ফেরদৌস বলেন, পারভেজ হত্যার জন্য ন্যায়বিচার চাওয়া আমাদের অধিকার। হত্যার ভিডিওতেই দেখা যাচ্ছে কত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সোচ্চার হওয়া প্রয়োজন। আমরা সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার চাই।তিনি আরও বলেন, শিক্ষার্থী হিসেবে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আজ পারভেজ, কাল যে কেউ হতে পারে। এই আশঙ্কা থেকেই আমাদের প্রতিবাদ। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এধরনের ঘটনা আরও বাড়বে, তাই এখনই কঠোর পদক্ষেপ প্রয়োজন।ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাশরুক আহমেদ বলেন, প্রশাসনকে একটি কথাই বলতে চাই, অপরাধীর পরিচয় হবে শুধু অপরাধী। সে যে কোন মতাদর্শের হোক না কেন, তাকে অপরাধী হিসেবেই গণ্য করতে হবে এবং প্রত্যেক নির্যাতিতের জন্য প্রশাসনকে ও সরকারকে পাশে দাঁড়াতে হবে। গণ বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান, আমরা আপনাদের সন্তান, আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করুন।তিনি আরও সতর্ক করে বলেন, এই বিচার প্রক্রিয়ায় যদি কোনো ধরনের টালবাহানা বা প্রভাবিত করার চেষ্টা হয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা
ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা

আগামীকাল (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ Read more

বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনোখুনি শুরু করেছে : ফয়জুল করীম
বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনোখুনি শুরু করেছে : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনাখুনি শুরু করেছে। নিজেদের Read more

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি
কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

কাশ্মিরের পেহেলগামে জঙ্গী হামলায় ২৫ ভারতীয় এবং এক নেপালী নিহতের ঘটনায় প্রতি মুহূর্তেই সম্পর্কের অবনতি হচ্ছে ভারত পাকিস্তানের। পাল্টপাল্টি পদক্ষেপে Read more

অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার Read more

ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

বরিশালে কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ আবাদে সাফল্য মিলেছে। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন