পোল্যান্ডে ভারী তুষারপাতের কারণে রাজধানী ওয়ারশ এবং বাল্টিক বন্দর শহর দানস্কের মধ্যবর্তী মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতভর চলা এই অচলাবস্থায় হাড়কাঁপানো শীতের মধ্যে শত শত মানুষ নিজ নিজ গাড়িতে আটকা পড়েন। বুধবার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিাটিশ বার্তা সংস্থা রয়টার্স।পোল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর ওলসটিনের পুলিশ মুখপাত্র টমাস মার্কোস্কি জানান, মঙ্গলবার বিকেল চারটার পর থেকেই এস-৭ রুটে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। মহাসড়কের ঢালু অংশে মালবাহী ট্রাকগুলো চলতে গিয়ে সমস্যায় পড়লে দীর্ঘ যানজটের সূত্রপাত হয়। যা রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় ২০ কিলোমিটারে গিয়ে দাঁড়ায়।তবে বুধবার ভোরের দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং ফের যান চলাচল শুরু হয়। দেশটির অবকাঠামো বিষয়ক উপমন্ত্রী স্তানিস্লাভ বুকোউইচ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মহাসড়কে এই চরম প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলেও এতে কেউ হতাহত হননি।যানজট নিরসনে ওসত্রোদা এলাকার পুলিশ সদস্যরাও কাজ করেছেন। শহরটি ওলসটিন থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সেখানকার পুলিশ মুখপাত্র আন্না কারচেউস্কা জানান, আটকে পড়া চালকদের সাধ্যমতো সহায়তা দেওয়া হয়েছে। ওসত্রোদা সিটি হলের প্রস্তুত করা কফি ও গরম চা পুলিশের মাধ্যমে চালকদের মাঝে বিতরণ করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানের ভেতরে ঢুকে ইঁদুরের তাণ্ডব, ফ্লাইটে দীর্ঘ বিলম্ব
বিমানের ভেতরে ঢুকে ইঁদুরের তাণ্ডব, ফ্লাইটে দীর্ঘ বিলম্ব

নির্ধারিত সময়ে বিমানে উঠে সবাই সিটে বসে পড়েছেন। এ বার শুধু বিমান ছাড়ার অপেক্ষা। ঠিক সেই সময়েই ঘটল অঘটন। বিমানজুড়ে Read more

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

চট্টগ্রাম সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল ক্যাডারের চুরিকাঘাতে কলিমুদ্দিন (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন হয়েছে। সে উপজেলার Read more

দেশের সবাইকে নগদ অর্থ দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার
দেশের সবাইকে নগদ অর্থ দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার

জিনিসপত্রের দাম বৃদ্ধিতে জনমনে অসন্তোষ দেখা দেওয়ায় দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার Read more

বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা

ক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অনেক আগেই মূলপর্ব নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বাছাইপর্ব শেষ হলো হার দিয়েই। লিওনেল Read more

যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ সামনে ভারত-চীন কি বন্ধু হয়ে উঠতে পারবে?
যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ সামনে ভারত-চীন কি বন্ধু হয়ে উঠতে পারবে?

বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত টানাপোড়েনের আবহে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে চীন। দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত শু ফেইহং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন