বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।সন্ধ্যা সোয়া পাঁচটায় মাগরিবের পর, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।ইসলামে চারটি মাসকে বিশেষ মর্যাদাসম্পন্ন হিসেবে গণ্য করা হয়; রজব, জিলকদ, জিলহজ ও মহররম। এই মাসগুলোতে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ রাখা হয়েছে। ঐতিহাসিকভাবে আরব সমাজে এসব মাসে সংঘাত ও অন্যায় থেকে বিরত থাকার পাশাপাশি বিশ্রাম ও আত্মসংযমের চর্চা করা হতো।এই চার মাসের মধ্যে রজব মাস মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষ করে রজব মাসের ২৬ তারিখের রাত ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ রাতেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে ফিরে আসেন—যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটায় জরিমানা
ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটায় জরিমানা

ঢাকার ধামরাইয়ে বিনা অনুমতিতে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে অভিযান চালিয়ে স্টার ব্রিকসের মালিক মো. হামিদ আলীকে ৫০ হাজার Read more

দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান, নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা
দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান, নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা

দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন Read more

তারাগঞ্জে গণপিটুনিতে নিহত বাবার পেশায় ফিরল ছেলে
তারাগঞ্জে গণপিটুনিতে নিহত বাবার পেশায় ফিরল ছেলে

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গণপিটুনিতে নিহত রুপলাল দাসের ছেলে জয় দাস (১৪) বাবার পেশায় ফিরেছে।সরেজমিনে শুক্রবার (২৯ আগস্ট) তারাগঞ্জ হাট গিয়ে Read more

বড়াইগ্রামে মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের উপর হামলা
বড়াইগ্রামে মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের উপর হামলা

বড়াইগ্রামে মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের সাদিয়া তেল Read more

ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ ঘোষণা ফ্রান্স ও সৌদির
ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ ঘোষণা ফ্রান্স ও সৌদির

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) বাস্তবায়ন করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন