চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক বিএনপি নেতা ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম কর্তৃক ছাত্রদলের সাবেক নেতার বাবা কে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।রবিবার (১৩ এপ্রিল) গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের পূর্ব ব্রজনাথপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান কে বাড়িতে ডেকে মারধর করে হত্যার চেষ্টা করে।মারধরের শিকার জিল্লুর রহমানের বড় ছেলে ও গোমস্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মুহাইমিনুল বলেন, ২০২২ সালে শ্যামপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় অফিস সহকারী পদে আমাকে চাকরী দেয়ার কথা বলে শহিদুল চেয়ারম্যান আমার বাবার কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা নেই। সে সময় শহিদুল চেয়ারম্যান ওই মাদ্রাসার সভাপতি ছিল। সেই টাকার মধ্যে ২ লাখ ৯৭ হাজার টাকা ফেরত দিয়েছে। বাকী টাকা আজ সকাল দশটায় বাঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলামের বাড়িতে আনার জন্য গিয়েছিল। তার কাছে তার বাড়িতে গিয়ে টাকা চাইলে সে আমার বাবাকে কিলঘুষি মেরে বুকের উপরে পা চাপা দিয়ে গলা চেপে হত্যা চেষ্টা করে। এতে আহত হয়ে আমার বাবা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনার আমি বিচার চাই।এদিকে,বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।অপরদিকে,গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, আটক ১
কসবায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ Read more

বাকৃ‌বি হেলথ কেয়ার থে‌কে চি‌কিৎসা নেওয়ার পর শিক্ষার্থীর অবস্থা গুরুতর
বাকৃ‌বি হেলথ কেয়ার থে‌কে চি‌কিৎসা নেওয়ার পর শিক্ষার্থীর অবস্থা গুরুতর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হেলথ কেয়ার সেন্টার থেকে চিকিৎসা নেওয়ার পর মুমূর্ষু অবস্থায় রয়েছেন কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী Read more

অনিয়ম-স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ত্রিশালে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
অনিয়ম-স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ত্রিশালে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাটাখালী উমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠায় তার অপসারণের দাবিতে মানববন্ধন Read more

পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত
পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

রাজশাহীর পুঠিয়ায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 'বীর উত্তম' এর ৪৪তম শাহাদত Read more

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন

আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি ছয় ডিন। পদত্যাগ দাবিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসন ভবনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন