রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শীঘ্রই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।আজ বুধবার (২৩ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টে এ তথ্য জানানো হয়।ভারতীয় হাইকমিশনের পোস্টে বলা হয়েছে, ২১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছিলেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শীঘ্রই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। তাঁদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও পৌঁছতে পারে।উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও বিএএফ ঘাঁটি (পুরোনো বিমানবন্দর) থেকে যুদ্ধবিমানটি উড্ডয়নের পরপরই সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের ওপর আছড়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্ধারের কাজ শুরু করেন।এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। এর মধ্যে নিহতদের পরিবারের কাছে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে দেড় শতাধিক চিকিৎসাধীন আছেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাঝিপাড়া ১৮ কিলো নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং আহত হয়েছেন দুইজন।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে Read more

সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি
সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ ৫ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে Read more

জামালপুরে অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন
জামালপুরে অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন

জামালপুরের বকশীগঞ্জে গত কয়েক দিনে অর্ধশতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। এছাড়াও Read more

নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট খড়ের হাট
নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট খড়ের হাট

ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে বসেছে খড়ের হাট। প্রতিদিন এই বাজার থেকে খড় কিনছেন গৃহস্থরা। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় Read more

বেনাপোলে রেলের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
বেনাপোলে রেলের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

যশোরের বেনাপোলে সরকারি রেলওয়ের সম্পত্তি জবর দখল করে বহুতল  ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। রেলের প্রকৌশলী বিভাগ এটা দেখার দায়িত্ব থাকলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন