জম্মু-কাশ্মীরের পেহেলগাঁও হামলার ঘটনায় সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের কথা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ফোনে পেহেলগাঁওয়ে হামলার তীব্র নিন্দা জানান নেতানিয়াহু। এই বর্বর হামলা সম্পর্কে নেতানিয়াহুকে বিস্তারিত জানান মোদি এবং অপরাধীদের ও হামলায় সমর্থনকারীদের বিচারের আওতায় আনতে ভারতের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।  বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে একটি পোস্টে এ তথ্য শেয়ার করেন।পোস্টে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন এবং ভারতের মাটিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ভারতের জনগণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদি সীমান্তবর্তী সন্ত্রাসী হামলার বর্বরতার কথা জানিয়েছেন এবং অপরাধীদের এবং তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতে ভারতের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রী মোদি ভারতের শোক ভাগ করে নেওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন। দুই দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর প্রয়াসে জোর দেবেন।গত মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন স্পট পেহেলগাঁওয়ে বন্দুকধারীরা হামলা চালিয়ে কমপক্ষে ২৬ জনকে হত্যা করে। হামলায় আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ও শোক প্রকাশ করা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা যুদ্ধ বন্ধে মিসরে ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলের আলোচনা শুরু
গাজা যুদ্ধ বন্ধে মিসরে ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলের আলোচনা শুরু

গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসরের পর্যটননগরী শারম আল-শেইখে পৌঁছেছেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে Read more

১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা
১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা

জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামী ৪ এপ্রিল Read more

আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ কাটার ঘটনায় আসামি গ্রেপ্তার
আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ কাটার ঘটনায় আসামি গ্রেপ্তার

সময়ের কণ্ঠস্বর সংবাদ প্রকাশের পর বরগুনার আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের শতাধিক গাছ কাটার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার Read more

লামা ফাইতং সড়কের ব্রিজে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
লামা ফাইতং সড়কের ব্রিজে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন ফাইতং লামা-বানিয়াছড়া সড়কের গুরুত্বপূর্ণ অংশ বদরটিলা পাহাড়ের উপরের ও নিচের ব্রিজ সংলগ্ন এলাকায় বৃষ্টির পানির স্রোতের Read more

রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প‌ক্ষে বিএন‌পি
রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প‌ক্ষে বিএন‌পি

ক্ষমতার ভারসাম্যের জন‌্য রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প‌ক্ষে বিএনপি। এর জন‌্য সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের পর আরেকটি অনুচ্ছেদ যুক্ত করা হ‌বে পরবর্তী Read more

ভূঞাপুরে প্রেমিক রিফাতের সাড়া না পেয়ে বিয়ের দাবিতে অনশনে কিশোরী
ভূঞাপুরে প্রেমিক রিফাতের সাড়া না পেয়ে বিয়ের দাবিতে অনশনে কিশোরী

টাঙ্গাইলের ভূঞাপুরে সহপাঠীকে বিয়ে করতে অনশন করছেন কবিতা (১৭) নামের এক কিশোরী। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের বামনহাটা গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন