আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত।সোমবার (০৫ মে) সকাল ১০ টায় নাজিরপুর প্রেসক্লাবের সামনে আমারদেশ পাঠক মেলার উদ্যোগে প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদের সভাপতিত্বে ও সম্পাদক এস এম সিপারের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, পিরোজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: ইমাম হোসেন মাসুদ, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায় মো: শফিকুল ইসলাম (শাফিক), প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব কুমার রায়, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রোকনুজ্জামান, নাজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান খান (রিপন), সাবেক ছাত্রনেতা এস এম মাজেদুল কবির রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাচানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংবাদিকরা বক্তব্য রাখেন। মানববন্ধনে জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, “মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সকল পণ্য বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।”তিনি আরও বলেন, মেঘনা গ্রুপ স্বৈরাচারী শাসনকে দীর্ঘস্থায়ী করতে ভূমিকা রেখেছে এবং দেশের সম্পদ বিদেশে পাচারে জড়িত। তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।এ সময় বক্তারা সাংবাদিক মাহমুদুর রহমানকে ‘সাহসী কলম সৈনিক’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর ভূমিকা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে
দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত Read more

বিয়ে বাড়িতে রুটি খাওয়া নিয়ে সংঘর্ষ, ২ কিশোর নিহত
বিয়ে বাড়িতে রুটি খাওয়া নিয়ে সংঘর্ষ, ২ কিশোর নিহত

বিয়ে বাড়িতে কে প্রথম তন্দুরি রুটি খাবে তা নিয়ে বিবাদে জড়ান দুই কিশোর। আর এই নিয়ে বিবাদের জেরেই শুরু হয় Read more

‘চামড়া সংরক্ষণে বিনামূল্যে ২০ কোটি টাকার লবণ দিয়েছে সরকার’
‘চামড়া সংরক্ষণে বিনামূল্যে ২০ কোটি টাকার লবণ দিয়েছে সরকার’

এবছর ঈদুল আযহা উপলক্ষে পশু কোরবানির চামড়া সংরক্ষনের জন্য ২০ কোটি টাকা লবণ বিনামূল্য পৌছে দিয়েছে সরকার। গরুর চামড়া প্রতি Read more

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, জানা গেল সম্ভাব্য তারিখ
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, জানা গেল সম্ভাব্য তারিখ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা প্রশাসনের
‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা প্রশাসনের

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শুরু হওয়া বহুল আলোচিত সোলায়মান লেংটার মেলায় মাদক কেনাবেচা, সেবন ও অশ্লীল নৃত্যের আসর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন