কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার ঘটনার পর ভারতের হুমকির প্রতিবাদে আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে)-সহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ বিক্ষোভ হয়।  খবর জিও নিউজের।মঙ্গলবারের (২২ এপ্রিল) ওই হামলার সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের বিরুদ্ধে ‘সীমান্ত সন্ত্রাসবাদে’ মদদ দেয়ার অভিযোগ এনেছেন তিনি। এছাড়া ইসলামাবাদের বিরুদ্ধে এরইমধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। পালটা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও।স্থানীয় একটি দলের ডাকা বিক্ষোভে অংশ নিয়ে আজমল বালুচ নামের একজন ব্যবসায়ী সংবাদসংস্থা এএফপিকে বলেন, ‘ভারত যদি যুদ্ধে জড়াতে চায়, তাহলে প্রকাশ্যে এগিয়ে আসুক।’ আজমল এবং অন্য বিক্ষোভকারীরা সিন্ধু পানিচুক্তি বাতিলসহ ভারতের ‘অগ্রহণযোগ্য’ নানা হুমকির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন।২৫ বছর বয়সি মুহাম্মদ ওয়াইস জানান, ‘পানি আমাদের অধিকার এবং আল্লাহর ইচ্ছায়, আমরা এটি পুনরুদ্ধার করব। এমনকি যদি এর জন্য যুদ্ধের মাধ্যমেও কিছু করতে হয়, আমরা পিছু হটব না।’ভারতবিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে মুজাফ্ফরাবাদের মূল শহরেও মিছিল হয়।পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সিনিয়র নেতা জাভেদ মীর বলেছেন, ‘ভারত যদি আক্রমণ করার মতো ভুল করে, তাহলে পাকিস্তানি কাশ্মীরিরা সামনের সারিতে লড়াই করবে। আমরা পাকিস্তানের জন্য মরতে প্রস্তুত। ’এছাড়া বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায়ও বিক্ষোভ হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে কিশোরকে বলাৎকারের অভিযোগে আ.লীগ নেতা সমাজচ্যুত
সিদ্ধিরগঞ্জে কিশোরকে বলাৎকারের অভিযোগে আ.লীগ নেতা সমাজচ্যুত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারের বিরুদ্ধে ১৩ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত Read more

আজ ২৮ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৮ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ‎ ‎
কুড়িগ্রামে ৩০ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ‎ ‎

কুড়িগ্রাম জেলার চারটি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মোট ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ২৬ জন প্রার্থীর Read more

লোহাগাড়ায় চোরাইমালসহ পেশাদার মহিলা চোর গ্রেপ্তার
লোহাগাড়ায় চোরাইমালসহ পেশাদার মহিলা চোর গ্রেপ্তার

লোহাগাড়ায় স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় করা মামলায় তসলিমা আক্তার নামের এক মহিলা চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) রাত সাতকানিয়া Read more

মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ, শিশু ও তৃতীয় লিঙ্গের ৬০ জনকে বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে Read more

ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস
ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস

বাংলাদেশের টেলিযোগাযোগ সেবার মান নিম্নমানের হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি নতুন কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে। গত সপ্তাহের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন