কাশ্মিরের পেহেলগামে জঙ্গী হামলায় ২৫ ভারতীয় এবং এক নেপালী নিহতের ঘটনায় প্রতি মুহূর্তেই সম্পর্কের অবনতি হচ্ছে ভারত পাকিস্তানের। পাল্টপাল্টি পদক্ষেপে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এর মধ্যেই সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।শুক্রবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) জুড়ে উভয় দেশের সেনাদের মধ্যে গোলাগুলির এই ঘটনা ঘটে। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির এই খবর এলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনও এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, জম্মু ও কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বৃহস্পতিবার রাতের দিকে ভারতীয় সেনা চৌকির দিকে গুলি চালায় পাকিস্তানি সেনারা। জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে। সেনা সূত্রে জানা গেছে, এই গোলাগুলিতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।ভারতীয় সেনা কর্মকর্তাদের দাবি, “ছোট অস্ত্র দিয়ে কিছু জায়গায় গুলি চালানো হয়েছিল। আমরা ‘যথাযথভাবে জবাব’ দিয়েছি।”পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা
জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শুক্রবার (১৭ Read more

চকরিয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি ডিবির হাতে গ্রেফতার
চকরিয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি ডিবির হাতে গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া ওয়ারেন্টভুক্ত আসামি সাজ্জাদ হোসেনকে কক্সবাজার ডিবি পুলিশ গ্রেফতার করেছে।মঙ্গলবার Read more

গাজীপুরে তিন লাখ টাকায় ১০ লাখ পাবার আশায় সর্বস্ব লুটে উধাও কোম্পানি
গাজীপুরে তিন লাখ টাকায় ১০ লাখ পাবার আশায় সর্বস্ব লুটে উধাও কোম্পানি

দেশজুড়ে প্রতারণার নতুন কৌশলে আতঙ্ক ছড়াচ্ছে ‘মিস্ট্রাল এআই’ নামের একটি অনলাইন ভিত্তিক এমএলএম (মাল্টিলেভেল মার্কেটিং) প্রতিষ্ঠান। মাত্র কয়েক মাসের মধ্যে Read more

খাগড়াছড়ির গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
খাগড়াছড়ির গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

খাগড়াছড়িতে সম্প্রতি সন্ত্রাসীদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুইমারার রামসু বাজার পরিদর্শন করেছেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন Read more

২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা

তীব্র সমালোচনার মুখে অবশেষে ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকিটের দাম কমিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতিটি Read more

চুয়াডাঙ্গায় ২৬ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
চুয়াডাঙ্গায় ২৬ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ২৬ জন বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বুধবার (১১ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন