সেন্টমার্টিন দ্বীপে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সহ ১৯ জন হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ পরিবেশ অধিদপ্তরের চার্জশিট আমলে নিয়ে এই আদেশ দেন।গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আশেক ইলাহী শাহজাহান নুরী বলেন, পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন গত ১৩ মার্চ আদালতে জমা হওয়ার পর শুনানির জন্য ২৪ এপ্রিল দিন ধার্য করা হয়েছিল। এ দিন শুনানি শেষে আদালত ১৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।যাদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে তারা হলেন– আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সানরাইজ রিসোর্টের মালিক আব্দুর রহমান বদি, বাংলা রিসোর্টের স্বত্বাধিকারী মো. ইসহাক, ফ্যান্টাসি হোটেল অ্যান্ড রিসোর্টের স্বত্বাধিকারী আবু জাফর প্রিন্স, সি প্রবাল বিচ রিসোর্টের মালিক আব্দুর রহমান, তাঁর ভাই আব্দুল মালেক ও আব্দুর রহিম, লাবিবা আটলান্টিক রিসোর্টের স্বত্বাধিকারী নজরুল ইসলাম চৌধুরী, ইনচার্জ আমজাদ হোসেন ও ব্যবস্থাপক সুলাইমান চৌধুরী, সানরাইজ রিসোর্টের ব্যবস্থাপক মো. ইসহাক, রয়েল বিচ রিসোর্টের স্বত্বাধিকারী জাহিদ হোসেন, রূপসী বাংলা রিসোর্টের স্বত্বাধিকারী আবুবকর ছিদ্দিক ও পরিচালক নিজাম উদ্দিন সুমন, নিঝুমবাড়ি রিসোর্টের মালিক হেলাল উদ্দিন ও তার ভাই সরোয়ার উদ্দিন ভুট্টো, ব্লু রেইন রিসোর্টের মালিক ফেরদৌস আহমেদ তুষার, মোস্তাক আহম্মদ ও আবু সাদাত লাভলু এবং ড্রিমারস প্যারাডাইস রিসোর্টের স্বত্বাধিকারী অধ্যাপক আব্দুর রশিদ।জানা যায়, সেন্টমার্টিন দ্বীপে প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংস করে আবাসিক হোটেল নির্মাণ করে পরিচালনার অভিযোগে ২০২১ সালের ২৭ এপ্রিল ১০ হোটেল মালিকের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা হয়। টেকনাফ থানায় দায়েরকৃত এ মামলার এজাহারে বলা হয়, সেন্টমার্টিন দ্বীপে প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংস ছাড়াও বিচ থেকে বালু উত্তোলন করে নিচ জমি ভরাট করা, সরকারি জমি দখল এবং অবৈধভাবে আবাসিক হোটেল-রিসোর্ট নির্মাণ ও পরিচালনা করে পরিবেশ এবং প্রতিবেশের মারাত্মক ক্ষতি করা হয়েছে। পরে মামলাটির দীর্ঘ তদন্ত শেষে এজাহারভুক্ত আসামি ছাড়াও আরও ৯ জনকে অন্তর্ভুক্ত করে ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পরিবেশ অধিদপ্তর।বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছিলেন, সেন্টমার্টিনে লাগামহীন পর্যটন বাণিজ্য পরিবেশের জন্য চরম হুমকি হয়ে উঠছে। এই দ্বীপে কচ্ছপ, প্রবাল, দুর্লভ উদ্ভিদ ও সামুদ্রিক প্রাণীর বাসস্থান ধ্বংস করে নির্মাণ করা হয় একের পর এক রিসোর্ট। পরিবেশবিদরা বহুবার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।পর্যবেক্ষকরা বলছেন, মামলায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নাম উঠে আসা প্রশাসনিক নিষ্ক্রিয়তারই প্রতিফলন। তবে আদালতের এই গ্রেপ্তারি পরোয়ানা কিছুটা হলেও বিচারপ্রক্রিয়ার অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।পরিবেশবাদীরা বলছেন, সেন্টমার্টিন শুধু একটি পর্যটন গন্তব্য নয়, এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এখানে প্রতিটি গাছ, প্রবাল, ও প্রাণী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের অংশ নয়- এরা আমাদের পরিবেশগত ভবিষ্যতের প্রতীক। গ্রেপ্তারি পরোয়ানার এই আদেশ হয়তো এক নতুন বার্তা দেয়- প্রভাবশালী হোক আর সাধারণ, পরিবেশ ধ্বংসের দায় কাউকে ছাড় দেবে না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮
রাজধানীর শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে ব্রয়লকর বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ২ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি Read more

স্কুলছাত্রী অপহরণের মামলা করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত মা
স্কুলছাত্রী অপহরণের মামলা করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত মা

বরগুনার তালতলীতে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরন করে নেয় নাঈম নামের এক যুবক। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা ভিকটিমকে Read more

বিয়েতে দাওয়াত না দেওয়ায় বরের বাড়িতে হামলা, নববধূর গহনা লুট
বিয়েতে দাওয়াত না দেওয়ায় বরের বাড়িতে হামলা, নববধূর গহনা লুট

বিয়েতে দাওয়াত না দেওয়ার জের ধরে বরগুনার আমতলীর শাখারিয়া গ্রামে বর আবু বকর আকনের বাড়িতে হামলা চালিয়ে নববধূর পরিহিত দুই Read more

প্রথমবারের মতো ভারত সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী
প্রথমবারের মতো ভারত সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহার এবং কাবুলে যুক্তরাষ্ট্রের মিত্র সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকেই বিভিন্ন Read more

ভুয়া হজ ক্যাম্পেইনে জড়িতদের গ্রেফতার করছে সৌদি
ভুয়া হজ ক্যাম্পেইনে জড়িতদের গ্রেফতার করছে সৌদি

সৌদি আরবের আসির অঞ্চলের খামিস মুশাইতে ভুয়া হজ ক্যাম্পেইনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ বাংলাদেশি ও ২ সুদানি নাগরিকসহ পাঁচজন Read more

বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক
বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক

নাটোরের লালপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকে বিরুদ্ধে দীর্ঘ প্রায় ৪ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তলনের অভিযোগ উঠেছে।সরেজমিনে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন