মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাদ্রাসায় হামলাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী মোঃ চাঁন মিয়াসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শেরপুর আবাসিক এলাকাধীন মোঃ চাঁন মিয়ার বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদ্রাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিল ওই এলাকার চান মিয়া। গতকাল চান মিয়ার লোকজন মাদ্রাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে মাদ্রাসায় হামলা চালায় চান মিয়ার লোকজন। এতে ছাত্র-শিক্ষকরা আহত হন। খবর পেলে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিন জনকে আটক করে।আটকরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার হরমুজ উল্লাহর ছেলে চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়া ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, মাদ্রাসার ড্রেন বন্ধ করে দিলে এই হামলার ঘটনা ঘটে। মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ৩ জনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) কে গুলি করে হত্যা করেছে Read more

বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ চীনে
বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ চীনে

বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ নির্মাণ করছে চীন। দেশটির দক্ষিণ-পশ্চিমের শুয়াংজিয়াংকৌ জলবিদ্যুৎ প্রকল্পে এ কাজ শুরু হয়েছে। প্রকল্পটি নির্মাণ করছে রাষ্ট্রায়ত্ত Read more

পবিত্র কোরআন হাতে লিখে প্রশংসায় ভাসছে ৯ বছরের শিশু
পবিত্র কোরআন হাতে লিখে প্রশংসায় ভাসছে ৯ বছরের শিশু

ভারতের কেরালা রাজ্যের ৯ বছর বয়সী শিশু মুহাম্মদ মাদলাজ প্রায় আড়াই বছরের চেষ্টায় পবিত্র কোরআন সম্পূর্ণ নিজ হাতে লিখেছেন। এই Read more

টাঙ্গাইলে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
টাঙ্গাইলে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতিসহ দলটির স্থানীয় ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। 'দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী Read more

হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ
হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার নেমেই গোল পেয়েছেন প্রিমিয়ার লিগে খেলা হামজা Read more

‘অস্থিরতা কাটাতেই পদত্যাগের কথা’
‘অস্থিরতা কাটাতেই পদত্যাগের কথা’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ প্রসঙ্গ খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে সরকারি সামাজিক সুরক্ষার প্রকল্পগুলো পুনর্গঠন, বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন