লক্ষ্মীপুরের রামগতিতে সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে স্থানীয় একটি জামে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে।বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ভূক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রামগতি থানায় মামলা দায়ের করলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত মুয়াজ্জিনকে গ্রেফতার করে পুলিশ।এর আগে (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজাল গ্রামের কারিগো গোজের জামে মসজিদের মুয়াজ্জিনের থাকার ঘরে এ ঘটনা ঘটে।অভিযুক্ত জিহাদুর রহমান (২২) ওই মসজিদের মুয়াজ্জিন এবং স্থানীয় একটি নুরানি মাদ্রাসার শিক্ষক।সে নোয়াখালী জেলার চর জব্বার থানাধীন উত্তর চর বাগ্যা গ্রামের মো. মমিনের ছেলে।রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন মামলার বিষয়টি  নিশ্চিত করেছেন।ভূক্তভোগী পরিবার ও মামলার  সূত্রে জানা যায়,ভূক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার ২য় জামাতের শিক্ষার্থী। ঘটনার দিন মাদ্রাসা ছুটি হওয়ার পর অভিযুক্ত মুয়াজ্জিন খাওয়ার প্লেট ধোয়ার কথা বলে শিশুটিকে তার রুমে ডেকে নেয়। রুমে নিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ঠোঁটে কামড় দেয়। একপর্যায়ে খাটে শোয়াইয়া শরীরের পোষাক খুলে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে তখন মুয়াজ্জিন তাকে ছেড়ে দেয়।এজাহারে আরও উল্লেখ করা হয়,ঘটনার পরেরদিন (২৩ এপ্রিল) বুধবার শিশুটির মা শিশুটিকে মাদ্রাসায় যেতে বললে সে যেতে অস্বীকৃতি জানায় এবং কান্নাকাটি শুরু করে,এবং  ঘটনার বিস্তারিত তার মাকে খুলে বলে। এর আগেও মুয়াজ্জিন শিশুটিকে তার রুমে ডেকে নিয়ে একাধিকবার  শরীরের  স্পর্শকাতর জায়গায় হাত দেয় বলে শিশুটি তার মাকে জানায়।পরে অভিযুক্ত মুয়াজ্জিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন শিশুটির মা।রামগতি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো: কবির হোসেন বলেন, ভূক্তভোগী শিশুটির মা বাদি হয়ে অভিযুক্ত  মুয়াজ্জিন জিহাদুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দর্ষণচেষ্টার একটি মামলা দায়ের করেন।পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে  আসামীকে গ্রেফতার করে। জিহাদুর রহমান বর্তমানে থানা হেফাজতে আছে। নিয়মানুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরের বেনুপুর বাজারে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
কালিয়াকৈরের বেনুপুর বাজারে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) বিকেলে বাজারের পশ্চিম পাশে আব্দুল হাকিমের মেয়ের জামাইয়ের তুলার Read more

চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান
চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে Read more

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের
সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড Read more

রাসিকে জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণ
রাসিকে জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চলমান Read more

দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান
দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হিসেবে আজ সোমবার (১২ মে) দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। গত ৭ Read more

মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত
মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত

ঈদুল আজহা উপলক্ষে গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অংশীজনদের সাথে বৈঠকের পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন