দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকা থেকে কলকাতা, দুই বাংলার পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। এমনকি ঢাকা এবং কলকাতার মধ্যে বছরজুড়েই তার যাতায়াত লেগেই থাকে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন এই অভিনেত্রী। প্রায় দিনই তার ভক্ত-অনুরাগীদের মাঝে নতুন নতুন খবর শেয়ার করে থাকেন তিনি।আজ বুধবার (২২ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাই ফেসবুকে মায়ের বিয়ের শাড়ি পরে ছবি পোস্ট করেন। এর সঙ্গে নিজের অনুভূতির কথাগুলো প্রকাশ করেছেন।পোস্টে জয়া আহসান লিখেছেন, ‘এই ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর; আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি। একটা বিয়ের, একটা বৌভাতের। বাবা কিনে নিয়ে গেছিলেন কলকাতা থেকেই। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনও ঠিক যেন নতুন নতুন বিবাহের গন্ধে ভরপুর।”এই দুটো শাড়ি নিয়ে সেই কিশোরি বেলা থেকে আমরা দুই বোন কী কাড়াকাড়ি টাই না করেছি! বিবাদ হোক বা খুনসুটি, যাই বলি না কেন, সেটা হতো কে কোনটা নেবে তাই নিয়ে! আমি বলতাম নীলটা আমার, বোনের পছন্দ ছিল টুকটুকে লালটা! কখনও কখনও কিশোরি খেয়ালে পছন্দ যে ওলোট পালট হতো না তা নয়, পরে বুঝেছি এই দুটো শাড়ি-ই আমাদের কাছে অমূল্য সম্পদের মতো, আর তাতেই এত টান।”মৌসুমী ভৌমিকের গানের সেই যে মরমী লাইনটা, “কিছু ফেলতে পারি না” আমার হয়েছে সেই অবস্থা। সব কিছুর উপরেই স্নেহ, একটা অদ্ভুত মায়া। আমার মায়ের যত পুরাতন শাড়ি, মায়ের বিয়ের শাড়ি, আমার জন্মের আগে মায়ের স্বাদ ভক্ষণের শাড়ি সব রয়ে গেছে আমার কাছে। আলমারির যত্নে, ন্যাপথলিনের রূপকথায় আত্মকথার ইতিহাস। আর আমার মাতৃতান্ত্রিক শ্রদ্ধাজ্ঞাপন মাত্র।”এবার হঠাৎ করেই সুযোগ হলো এই দুটো শাড়ি পড়ার… সুন্দর করে স্টাইলিং করে ছবিগুলো তুললাম… আশা করি সকলের পছন্দ হবে এই ফটোশ্যুট।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে ফের মিসাইল হামলা চালাল ইয়েমেন
ইসরায়েলে ফের মিসাইল হামলা চালাল ইয়েমেন

দখলদার ইসরায়েলে আবারও মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেন। মঙ্গলবার (২৭ মে) সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ Read more

হান্নান মাসউদের দ্বিতীয় বিয়ে এটি, জানালেন জাওয়াদ নির্ঝর
হান্নান মাসউদের দ্বিতীয় বিয়ে এটি, জানালেন জাওয়াদ নির্ঝর

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে আংটি বদল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য Read more

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি

দুপুরের মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে Read more

দিনে-দুপুরে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও মারধর
দিনে-দুপুরে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও মারধর

যশোরে দিনে দুপুরে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১৮ মে) দুপুরে বাঘারপাড়া উপজেলার ধলগা Read more

আজ ২৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন