বিগত বছরের চেয়ে কেজিতে চার টাকা বেশি দামে ধান-চাল ক্রয় করছে সরকার। সরকারের বেশি দামে কেনার কারণে বাজারে চালের দাম কিছুটা বাড়বে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।তিনি বলেন, ‘ধান-চাল ক্রয় নিয়ে কোনো সিন্ডিকেট আর হবে না, হতে দেবে না সরকার। কৃষকের স্বার্থে বিগত বছরের চেয়ে বেশি দামে ধান ও চাল কিনছে সরকার।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা এ কথা বলেন।খাদ্য উপদেষ্টা বলেন, ‘বিগত আমন ধান সংগ্রহ অভিযানে কোনো সিন্ডিকেট ছিল না, বোরো সংগ্রহেও কোনো সিন্ডিকেট থাকবে না। বিগত সরকারের আমলে কী হয়েছে, না হয়েছে তা আমার জানা নেই। তবে এখন কোনো সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না। সরকারি সভার মাধ্যমে অনেক বিষয় নিয়ে বিশদ আলোচনা করে ধান-চালের মূল্য নির্ধারণ করা হয় বলে জানান উপদেষ্টা।সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে জানিয়ে আলী ইমাম মজুমদার বলেন, ‘বাজারে চালের মূল্য কিছুটা বাড়তে পারে। কৃষক পরিশ্রম করে ধান উৎপাদন করে তাদের উপযুক্ত মূল্য দিতে না পারলে কৃষক ধান চাষের আগ্রহ হারিয়ে ফেলবেন।’ এতে কৃষক লাভবান হবেন বলেও জানান তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন
বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোটভাই খুন হয়েছে। নিহতের নাম লাল চাঁন (২২)।  এ ঘটনায় ঘাতক বড় ভাই জালাল উদ্দিন Read more

আসিফ নজরুলের বাসভবনে ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার
আসিফ নজরুলের বাসভবনে ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার

আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল Read more

মহাকাশে আছি, অক্সিজেন কেনা লাগবে বলে নারীর থেকে অর্থ নিল প্রতারক
মহাকাশে আছি, অক্সিজেন কেনা লাগবে বলে নারীর থেকে অর্থ নিল প্রতারক

আমি একজন নভোচারী, মহাকাশ অভিযানে এসেছি। তবে হামলার শিকার হয়েছি, এখন অক্সিজেন কিনতে হবে— এসব কথা বলে এক ৮০ বছরের Read more

শেষকৃত্য শেষ করে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছে সেই মৃত
শেষকৃত্য শেষ করে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছে সেই মৃত

ভারতের ছত্তিশগড়ের সুরজপুর জেলার মানপুর এলাকায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে । দুই দিন নিখোঁজ থাকার পর কুয়ো থেকে এক যুবকের Read more

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ইব্রাহিম নামের আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনায় জান্নাতুল আইভি (৫) ও ওয়াসিফা (২) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন