বাগেরহাটের মোল্লাহাটে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আটকে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধববার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় অপহরণের সাথে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ।উদ্ধারকৃত শ্রীলঙ্কান নাগরিকরা হলেন, মালাভি পাথিরানা, পাথিরানা ও থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকার সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ (৩৮) ও চরকুলিয়া এলাকার এসএম শাহাব উদ্দিনের ছেলে এস এম সামসুল আলম (৪৫)। অপহরণকারী চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত তিন শ্রীলঙ্কান নাগরিকদের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিনজনের মধ্যে দু’জন বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাঁদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়।বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করা হয়েছে। অপহরণের সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা Read more

সাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাত
সাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় চলতি মাসের শেষের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় Read more

চুয়াডাঙ্গা সীমান্তে ৫৪ জনকে পুশব্যাক করল বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্তে ৫৪ জনকে পুশব্যাক করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দু' দফায় ৫৪ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে। এদের মধ্যে ১১ Read more

ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার

অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) গোয়েন্দা নজরদারি জোরদারসহ সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন ও Read more

বরগুনায় স্ত্রীকে তালাক, দুধ দিয়ে পাপমুক্তির গোসল!
বরগুনায় স্ত্রীকে তালাক, দুধ দিয়ে পাপমুক্তির গোসল!

বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক (২৮)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক Read more

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার
ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে আর লড়ছেন না মাহিন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন