নারীর অধিকার ও সংস্কার নিয়ে গঠিত কমিশনের সুপারিশসমূহকে ‘ইসলামী মূল্যবোধের পরিপন্থী’ আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা।বুধবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে মহিলা জামায়াতের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এই প্রতিক্রিয়া জানান।বিবৃতিতে তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া কমিশনের সুপারিশে এমন কিছু গর্হিত বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, যা দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ নারীদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।তিনি আরও অভিযোগ করেন, এই সুপারিশগুলো কোরআন ও হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন, যা সমাজের মূল ধারার মূল্যবোধে আঘাত হেনেছে।সবচেয়ে আপত্তিকর বিষয় হিসেবে তিনি যৌনকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, এটি নারীর জন্য চরম অবমাননাকর এবং সমাজে অনৈতিকতা বিস্তারে সহায়ক হতে পারে।বিবৃতিতে আরও বলা হয়, অভিন্ন পারিবারিক আইন প্রবর্তনের সুপারিশের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক ও উত্তরাধিকারে একক রীতি চালু করতে বলা হয়েছে। এটি ধর্মীয় মতামত ও সংস্কৃতির প্রতি সরাসরি অবজ্ঞা। ইসলাম ‘সমান অধিকার’ নয়, ‘ন্যায্য অধিকার’ প্রতিষ্ঠার কথা বলে।কমিশনের গঠন নিয়েও প্রশ্ন তোলেন নূরুন্নিসা সিদ্দিকা। তিনি বলেন, এই কমিশনের সদস্যরা সমাজের সব শ্রেণির নারীকে প্রতিনিধিত্ব করেন না। বিশেষ করে ইসলামী চিন্তাধারায় বিশ্বাসী বা ইসলামী জ্ঞানসম্পন্ন কোনো নারীকে সেখানে রাখা হয়নি।তাই তিনি এই প্রতিবেদন বাতিল করে ইসলামভিত্তিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন নারীদের অন্তর্ভুক্ত করে নতুনভাবে প্রতিবেদন প্রণয়নের আহ্বান জানান।এই বিবৃতি দেশের নারীবিষয়ক নীতিনির্ধারণ ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির মধ্যে বিরাজমান মতপার্থক্যকে আরও স্পষ্ট করেছে। ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক নারী অধিকারের দৃষ্টিভঙ্গির মধ্যকার ভারসাম্য কীভাবে প্রতিষ্ঠা হবে—এ প্রশ্নে সমাজে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইকুয়েডরের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা
ইকুয়েডরের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকে হত্যাচেষ্টা করা হয়েছে। মঙ্গলবার দেশটির একদল বিক্ষোভকারী জনতা প্রেসিডেন্ট ড্যানিয়েলের গাড়ি লক্ষ্য করে Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী আবারও ব্যাপক হামলা চালিয়েছে। ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় একদিনে কমপক্ষে ৭৮ জন Read more

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবকের খুঁজছে পুলিশ
হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবকের খুঁজছে পুলিশ

নাটোরের সিংড়ায় লুডু খেলার প্রলোভন দিয়ে ৯ বছরের চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে Read more

দিনাজপুরে ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে মানববন্ধন
দিনাজপুরে ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারীত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিরামপুর বৈষম্যবিরোধী চাকুরী Read more

প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই
প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই

চট্টগ্রামের রাউজান উপজেলায় শবে কদরের রাতে প্রবাসী বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয় জনতা একে একে ডাকাতদের Read more

মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি
মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুই সেতুর মাঝামাঝি অংশে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন