নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ফুটবল আয়োজন  ‘ট্রাইগার্স কাপ ২০২৫’। ট্রিপস এন্ড ট্যুরস লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্ট আগামী ২৭ এপ্রিল (রবিবার) অকল্যান্ডের Manurewa AFC মাঠে অনুষ্ঠিত হবে।খেলা শুরু হবে সকাল ১০টা থেকে, যেখানে ৯টি দল অংশগ্রহণ করবে। ৭-এ-সাইডের এই টুর্নামেন্টটি শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে একতার প্রতীক এবং সংস্কৃতির মিলনমেলা হিসেবেই বিবেচিত হচ্ছে।আয়োজকদের মতে, “এটি শুধু খেলা নয়, বরং আমাদের সংস্কৃতি ও সাম্প্রদায়িক ঐক্যের একটি শক্তিশালী মঞ্চ।” তাঁরা আরও বলেন, “প্রতিটি গোল, প্রতিটি উল্লাস আমাদের সমাজের ঐক্য ও শক্তিকে তুলে ধরে।”এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো থাকছে অভিনব ছবি তোলার ব্যবস্থা। দর্শনার্থীরা মোবাইল দিয়েই ছবি তুলতে পারবেন (https://pov.camera/qr/NY1kpPqzIKQ7R7iIPktw)  এই লিংকটি ব্যবহার করে।  ছবিগুলো আপলোড হবে সরাসরি ইভেন্ট ক্লাউডে, এবং সেরা ২টি ছবির জন্য থাকছে ২৫ ডলারের পুরস্কার।এই আয়োজনে অংশগ্রহণের জন্য  আয়োজকদের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের আহ্বান জানানো হয়েছে। তাঁদের প্রত্যাশা, “এই দিনটি হয়ে উঠবে আনন্দ, গর্ব ও সম্প্রীতির এক অনন্য উৎসব।”পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা
চাঁদপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা

চাঁদপুরের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রগুলোতে দীর্ঘ কয়েক মাস ধরে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে Read more

মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি: এনসিপি
মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি: এনসিপি

সদ্য বহিষ্কৃত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের অনুমতি নেননি বলে জানানো Read more

শেষ ওভারের নাটকীয়তায় আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ
শেষ ওভারের নাটকীয়তায় আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ

শেষ ওভারে ৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে দায়িত্ব নেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। কিন্তু Read more

ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১
ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ Read more

নিজেদের আকাশসীমা বন্ধ করল ইরান
নিজেদের আকাশসীমা বন্ধ করল ইরান

ইসরায়েলের ভয়াবহ হামলার পর নিজেদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইরান।শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে এক প্রতিবেদনে Read more

জেলেনস্কিকে ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের
জেলেনস্কিকে ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন, তাহলে নির্বাচন উপলক্ষে দেশটিতে সাময়িকভাবে হলেও হামলা বন্ধ রাখবে রাশিয়া। রুশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন