বান্দরবানের  রোয়াংছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি  ট্রাক্টর পুকুরে পড়ে গিয়ে  চালক নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ ইকবাল হোসেন মিয়া(৪২)।তিনি কুমিল্লা জেলার লালমাই উপজেলার   বাগমারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জয়নগর মিয়াজি বাড়ি বাসিন্দা মোহাম্মদ দুলাল মিয়া’র পুত্র। বুধবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায়  চাষাবাদের জমি তে হাল দেওয়ার  উদ্দেশ্য কাইন্তারমুখ পাড়া এলাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা যায়,চাষাবাদের জমি তে যাবার রাস্তা টা  পাহাড়ি ঢালু পথ ও বেশ উঁচু নিচু। পাহাড় বেয়ে উঠতে গিয়ে চালক ট্রাক্টর টির নিয়ন্ত্রণ রাখতে না পারেনি।তাই গাড়ি টা বেশ কয়েকবার গড়াগড়ি খেয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে গিয়ে পরে।এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস  ও সিভিল ডিফেন্স   কর্মীরা  ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর চালক ইকবাল হোসেন মিয়া কে উদ্ধার করে রোয়াংছড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ওয়াহিদ চৌধুরী  তাঁকে মৃত ঘোষণা করে।এই বিষয়ে রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনজুর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছে । লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো প্রক্রিয়াধীন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেকোনো সময় ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যেকোনো সময় ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুবই কঠিন এবং তা যেকোনো সময় ভেঙে যেতে পারে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো Read more

নতুন ডিলার নিয়োগ দেবে টিসিবি
নতুন ডিলার নিয়োগ দেবে টিসিবি

নতুন নীতিমালা অনুযায়ী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন সরকারি বিপণন Read more

বোয়ালমারীতে মডার্ন ল্যাবরেটরির ভুয়া রিপোর্টে কিডনি নষ্টের বিভ্রান্তি
বোয়ালমারীতে মডার্ন ল্যাবরেটরির ভুয়া রিপোর্টে কিডনি নষ্টের বিভ্রান্তি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মডার্ন ল্যাবরেটরি এক শিশুর কিডনি নষ্ট হয়েছে বলে ভুয়া রিপোর্ট দিলে এক পরিবার Read more

বয়সসীমা ছাড়াই অফিস সহকারী নিয়োগ নেবে আড়ং
বয়সসীমা ছাড়াই অফিস সহকারী নিয়োগ নেবে আড়ং

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ংয়ে ‘অফিস সহকারী’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৭ মে পর্যন্ত আবেদন করতে Read more

শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্ট্যান্টম্যানের মৃত্যু
শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্ট্যান্টম্যানের মৃত্যু

রাজশাহীতে শাকিব খানের 'তাণ্ডব' সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামে এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) বিকালে Read more

অবশেষে হাসপাতালের ওয়েবসাইট থেকে সরানো হলো শেখ হাসিনার ছবি
অবশেষে হাসপাতালের ওয়েবসাইট থেকে সরানো হলো শেখ হাসিনার ছবি

দীর্ঘ ১০ মাস পর অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সরকারি ওয়েবসাইটে থাকা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন