বরগুনার তালতলীতে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরন করে নেয় নাঈম নামের এক যুবক। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা ভিকটিমকে উদ্ধারের জন্য পুলিশের কাছে অভিযোগ দিলেও কোনো ধরনের সহযোগিতা করেনি পুলিশ। অপহরণের দুই দিন পরে মামলা দিতে গেলে স্কুল ছাত্রীর মাকে লাঞ্ছিত করে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে উপ-পুলিশ পরির্দশক শাহ আলমের বিরুদ্ধে।বুধবার(২৩ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে তালতলী থানায় মামলা করতে গেলে স্কুল ছাত্রীর মায়ের সাথে এ ঘটনা ঘটে।ভুক্তভোগি পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া এলাকার বাবুল সরদারের ছেলে নাইমসহ তার পারিবারের লোকজন একই এলাকার নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে গত ২২ এপ্রিল সকালে অপহরণ করে নেয়। পরে দুপুরেই স্কুল ছাত্রীর মা থানায় এসে মেয়ে উদ্ধারের জন্য একটি অভিযোগ দেয়। ভিকটিমকে উদ্ধারে গড়িমসি দেখালে মা বাদী হয়ে ২৩ এপ্রিল রাত ৮ টার দিকে মামলা দিতে থানায় আসেন। এ সময় থানার (এসআই) শাহ আলম স্কুল ছাত্রীর মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে থানা থেকে বের করে দেন। পরে বাদীর পরিবার ফের ঐ এসআই’র কাছে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন? করেন। মামলা দিবেন আমার বিরুদ্ধে ? দেন।এবিষয়ে স্কুল ছাত্রীর মা বলেন, আমার মেয়ে অপহরণ হওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ দেই। তবে আমার মেয়েকে উদ্ধারে পুলিশ গরিমসি করেন। এরপরে আমি আজ রাতে থানায় গেলে মামলা না নিয়ে উল্টা আমার সাথে এসআই শাহ আলম আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে থানা থেকে বের করে দেয়। তখন শাহ আলম আমাকে আরও বলেন আমি কেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে কেনো গেছি?। মেয়ের মা আরও বলেন, আমাকে যে গালিগালাজ করেছে তার প্রমাণ থানার সিসি ফুটেজে আছে।পুলিশের এসআই শাহ আলম বলেন, ভুক্তভোগীর সাথে যদি খারাপ ব্যবহার করে থাকি তাহলে মামলা করে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেন।তালতলী থানার ওসি শাহ জালাল বলেন, আমি শুনেছি প্রেম করে ঐ স্কুল ছাত্রী চলে গেছে। মেয়ের সাথে আমি কথা বলেছি। তিনি নিজ ইচ্ছায় চলে গেছে। এখানে অপহরণ হয়নি। নবম শ্রেনীর মেয়ে-ছেলে কি প্রেম করতে পারবে না। এছাড়া আমার কোনো এসআই ঐ মেয়ের মায়ের সাথে খারাপ ব্যবহার করে থানা থেকে বের করে দিছে সেটা জানা নেই। পরে আমরা মামলা নিবো।এবিষয়ে বরগুনা পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল কে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে: সারজিস
একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে: সারজিস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলাকারী যুবলীগ নেতা মিজানকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধন্যবাদ Read more

বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের পশ্চিমতীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে এক বরকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলের সেনারা। শুক্রবার (২৪ অক্টোবর) এ ঘটনা Read more

পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু
পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর  ভাটি বলাকী গ্রাম এলাকায় মেঘনা নদী সংলগ্ন খালে জোয়ারের স্রোতে   ভেসে যায়  প্রায় অর্ধশত Read more

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে: সালাম পিন্টু
তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। দেশনেত্রী Read more

রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত
রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত

রাশিয়ায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টাকালে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস তাদের এক Read more

নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার
নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন