বরগুনার তালতলী উপজেলায় ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইমরান একই গ্রামের মো. সোহেল ফকিরের ছেলে ও হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাইজোড়া গ্রামে ধান চাষ করেন একই গ্রামের মো. আবু সালেহ আকন। তিনি ধানক্ষেতে ইঁদুর মারার জন্য পার্শ্ববর্তী মসজিদ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। এমন অবস্থায় আজ সকালে ইমরান তার মা রিপা বেগমের সাথে ধানক্ষেতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এসময় অসাবধানতাবশত ইমরান ধানক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। এসময় তার মায়ের চিৎকার শুনে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির শরীরের বিভিন্ন স্থানে বিদ্যুৎপৃষ্টের ক্ষত দেখা যায়। নিহতের মা রিপা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুতিক ফাঁদ পাতা ছিল। সেই ফাঁদে জড়িয়ে মুহূর্তেই আমার ছেলেটা চোখের সামনে মৃত্যু হয়েছে।’ তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহফুজা আক্তার বলেন, ‘শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।’ তালতলী পল্লী বিদ্যুৎ উপ-স্টেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ইমরান শেখ বলেন, ‘মসজিদ থেকে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে নেওয়া সম্পূর্ণভাবে অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইল গাজায় লাইভ গণহত্যা চালাচ্ছে: গ্রেটা থুনবার্গ
ইসরাইল গাজায় লাইভ গণহত্যা চালাচ্ছে: গ্রেটা থুনবার্গ

দলখলদার ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেন, ‘ গাজায় Read more

‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে’
‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে’

শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিকতা অপরিহার্য। এরই মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিতের কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন প্রাথমিক Read more

গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ইতালি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা
গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ইতালি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা

গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি মামলা দায়ের করা হয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশন Read more

আগস্টে দুটি লঘুচাপ, বন্যার শঙ্কা
আগস্টে দুটি লঘুচাপ, বন্যার শঙ্কা

চলতি মাসে সাগরে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটির নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ষার বিদায় বেলায় Read more

হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট
হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সেই সঙ্গে হামের Read more

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাঁচা-মরার লড়াইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচ হারলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন