কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশি দুই জেলেকে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা অপহৃত করে তাদের এলাকায় নিয়ে গেছে। বুধবার(২৩ এপ্রিল) দুপুরের দিকে টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট নাফ নদীতে উক্ত ঘটনাটি সংঘটিত হয়।অপহৃত দুই জেলে হচ্ছে-হোয়াইক্যং ইউনিয়নের বালুখালি এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের পুত্র বাদশা আলম (৪৫), রশিদ আহমেদ পুত্র আবুল কালাম (৪০)। ঘটে যাওয়া ঘটনার বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করে উক্ত এলাকার ইউপি সদস্য সিরাজুল মোস্তফা জানান, প্রতিদিনের ন্যায় একটি নৌকা যোগে দুই জেলে নাফ নদীতে মাছ শিকারে যায়। এ সময় হঠাৎ করে মিয়ানমার সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ তাদেরকে অপহৃত করে নিয়ে যায়।উক্ত ঘটনার পর থেকে হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত নাফনদীর সীমান্ত এলাকার জেলে পরিবারের মাঝে বিরাজ করছে আতঙ্ক।এবিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরটি শুনেছি। তবে কি কারণে তাদেরকে ধরে নিয়ে গেল সেই বিষয়টিও তদন্ত করা হবে। পাশাপাশি তাদেরকে অক্ষত অবস্থায় ফেরত আনতে সংশ্লিষ্ট বাহিনীর কর্মকর্তাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত ছিল,আছে এবং থাকবে বলেও জানান এই কর্মকর্তা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমের ঝুড়িকে ঘিরে এশিয়াতে যত কূটনীতি, রেষারেষি আর রহস্য
আমের ঝুড়িকে ঘিরে এশিয়াতে যত কূটনীতি, রেষারেষি আর রহস্য

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে ভারত ও পাকিস্তানে আমকে কেন্দ্র করে কূটনীতি এবং পরস্পরের মধ্যে বাণিজ্য প্রতিযোগিতা নতুন কিছু নয়। Read more

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর
খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। পেশাদার খেলোয়াড়ি Read more

শনিবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম
শনিবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর Read more

অবাধে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার!
অবাধে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার!

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আড়িয়াল নদীর মিয়ারচর অংশে অবাধে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। Read more

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক বিকেলে
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক বিকেলে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।আজ রবিবার (৪ জানুয়ারি) বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন