বরিশাল নগরীর আলেকান্দা সরকারি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠন, সংস্কারের ১১ দফা দাবিতে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষার্থীরা সংস্কারের ১১ দফা দাবিতে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন। এর পর ঘণ্টাব্যাপী আলেকান্দা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষাবান্ধব ক্যাম্পাস চাই’, ‘ভবন সংস্কার করো’, ‘শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান তুলে ধরে বিক্ষোভ মিছিল করেন।শিক্ষার্থীদের ১১ দফা দাবি হলো:১. শিক্ষক সংকট দ্রুত দূর করা।২. বিদ্যমান ল্যাব সংস্কার ও আধুনিকীকরণ।৩. কলেজ মাঠ সংস্কার ও শিক্ষার্থী-বান্ধবভাবে ব্যবহারযোগ্য করা।৪. শ্রেণিকক্ষ সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ।৫. মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা।৬. অপ্রয়োজনীয় ভবন ভেঙে ফুলের বাগানসহ পরিবেশবান্ধব প্রকল্প তৈরি।৭. পর্যাপ্ত মাল্টিমিডিয়া ক্লাসের সুযোগ সৃষ্টি।৮. বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব) সংস্কার ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা।৯. সহপাঠ কার্যক্রম জোরদারে উদ্যোগ গ্রহণ।১০. ক্যাম্পাসে ক্যান্টিন চালু করা।১১. ছাত্রাবাস নির্মাণ।আন্দোলনের অন্যতম সংগঠক তৌহিদুল ইসলাম রোহান বলেন, ‘পাকিস্তান আমলের পুরোনো পলিটেকনিক ভবনকে নাম পরিবর্তন করে প্রথমে বরিশাল কমার্শিয়াল কলেজ করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে এটি আলেকান্দা সরকারি কলেজ হিসেবে ঘোষণা দেওয়া হলেও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। ২০২৩ সালে ভবনের সিলিং ভেঙে পড়ে এক শিক্ষার্থী আহত হন, জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পরও কোনো পরিবর্তন বা সংস্কার করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমাদের ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে কঠোর কর্মসূচি পালন করবো।’ একাধিক শিক্ষার্থী বলেন, ‘আমাদের এই আন্দোলন শুধু আমাদেরই নয়, এটা সামনের দিনের যে শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করবে, তাদেরও দাবি। উদ্দেশ্য কোনো রাজনৈতিক নয়; বরং কলেজের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। আমরা আশা করি প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং কলেজটিকে একটি সত্যিকারের শিক্ষাবান্ধব পরিবেশে পরিণত করবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেন-রাশিয়ার বন্দি বিনিময় শুরু
ইউক্রেন-রাশিয়ার বন্দি বিনিময় শুরু

ইউক্রেন ও রাশিয়া সোমবার (৯ জুন) যুদ্ধবন্দিদের বিনিময় করেছে, যা আগামী কয়েক দিন ধরে চলবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। Read more

ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা
ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা

ফিলিস্তিনের গাজায় আটকে থাকা জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা। রবিবার (২৪ Read more

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ইরানে দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭৩। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর Read more

আগ্রাসী আচরণ করলে ‘হাত কেটে ফেলার’ হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের
আগ্রাসী আচরণ করলে ‘হাত কেটে ফেলার’ হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

ইরানের বিরুদ্ধে অনবরত বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে গেলে বিষয়টিকে জাতীয় নিরাপত্তার ‘হুমকি’ হিসেবে বিবেচনা করা হবে। এমন আগ্রাসী বক্তব্য যারা দেবে, Read more

নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৪
নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৪

নেপালে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালের বরাতে এ তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন