ঈদুল আজহা উপলক্ষে গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অংশীজনদের সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।  এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা জানান, ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির প্রাণির চাহিদা বাড়ে। তবে, প্রয়োজনের তুলনায় প্রাণি বেশি থাকায় গবাদি প্রাণি আমদানির কোনো পরিকল্পনা নেই সরকারের। জানা গেছে, কোরবানি উপলক্ষে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে নেয়া হচ্ছে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ। খামারিরা যেনো ন্যায্য দাম পান, সে বিষয়েও নজরদারি করবে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেলো বছর দেশে কোরবানি উপযোগী সোয়া কোটি প্রাণি ছিলো; যেখানে কোরবানিতে ব্যবহার করা হয় এক কোটির বেশি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার পারমাণবিক প্লান্টে অগ্নিকাণ্ড
রাশিয়ার পারমাণবিক প্লান্টে অগ্নিকাণ্ড

রাশিয়ার সেনারা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার পর দেশটির কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা Read more

জাকসু নির্বাচন: ভোট দিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী
জাকসু নির্বাচন: ভোট দিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) Read more

জাকসু নির্বাচন: হল সংসদে নির্বাচিত হলেন যারা
জাকসু নির্বাচন: হল সংসদে নির্বাচিত হলেন যারা

দীর্ঘ ৪৫ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে Read more

লাগেজে লুকিয়ে কারাগার থেকে পালালো কয়েদি
লাগেজে লুকিয়ে কারাগার থেকে পালালো কয়েদি

ফ্রান্সের একটি কারাগার থেকে এক কয়েদি অভিনব উপায়ে পালিয়ে গেছেন। শাস্তির মেয়াদ শেষ করে মুক্তি পাওয়া অন্য এক বন্দির ব্যাগে Read more

জাভার কয়েকটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ অন্তত ৩৬৫
জাভার কয়েকটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ অন্তত ৩৬৫

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার স্রাগেন শহরে কয়েকটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে অন্তত ৩৬৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দূষিত Read more

২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

হকিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই অনায়াসে বাংলাদেশের বড় জয় ৷ শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ৩-২ গোলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন