ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুলিপ হোসাইন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত তুলিপ হোসাইন ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফ পাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, তারা তিন বন্ধু শিমরাইল কান্দি দ্বিতীয় ব্রিজের সামনে বটগাছের নিয়ে স্টলে চা খেতে যায়। এসময় তুলিপ মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়। পরে তুলিপকে তার বন্ধুরা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবি নজরুল কলেজে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে পোস্টার প্রদর্শনী
কবি নজরুল কলেজে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে পোস্টার প্রদর্শনী

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে রক্তাক্ত জুলাইয়ের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে রক্তাক্ত জুলাই স্মরণে পোস্টার প্রদর্শনী। Read more

সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতরে পরে ছিলো নবজাতকের নিথরদেহ
সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতরে পরে ছিলো নবজাতকের নিথরদেহ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় হোগলা ঝোপের ভেতরে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের Read more

রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ

রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নিয়ম রয়েছে। ঢাকাকে ৭টি জোনে ভাগ করে Read more

খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনার রূপসায় সোহেল হাওলাদার (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার Read more

চকরিয়ায় পুকুরে পাওয়া গেল নারীর লাশ
চকরিয়ায় পুকুরে পাওয়া গেল নারীর লাশ

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ভাসমান অবস্থায় শাহেনা বেগম (২২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ।শাহেনা বেগম কক্সবাজারের মহেশখালী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন