গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে মোট ১১ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এর-আগে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে এই সিন্ধান্ত আসে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা-২০২৫ সমন্বিত গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের জন্য আগামী ২৩, ২৪ ও ২৫ এপ্রিল, ‘বি’ ইউনিটের জন্য ৩০ এপ্রিল, এ ইউনিটের জন্য  ১ ও ২ মে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ০৭ থেকে ১১ মে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে ২৩ এপ্রিল ক্লাস বন্ধ থাকলেও পূর্ব নির্ধারিত পরীক্ষা যথারীতি চলবে।এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার
নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার

নরসিংদীতে হত্যা, লুট, অগ্নি সংযোগসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী এরশাদ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে Read more

ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার

অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) গোয়েন্দা নজরদারি জোরদারসহ সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন ও Read more

ভিন্ন পদ্ধতিতে বাজেট ঘোষণা আজ, বাড়তে পারে যেসব পণ্যের দাম
ভিন্ন পদ্ধতিতে বাজেট ঘোষণা আজ, বাড়তে পারে যেসব পণ্যের দাম

জাতির সামনে আজ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। প্রতি বছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও Read more

দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর
দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মোহাম্মদ জিয়া উদ্দিন (৩০) নামের এক বাইসাইকেল আরোহীর। এই ঘটনায় গুরুতর Read more

বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয়প্রক্রিয়া স্বচ্ছ হবে: যুক্তরাষ্ট্র
বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয়প্রক্রিয়া স্বচ্ছ হবে: যুক্তরাষ্ট্র

প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষেত্রে সব ধরনের ক্রয়প্রক্রিয়া পুরোপুরি উন্মুক্ত ও স্বচ্ছ করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। Read more

টানা ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টানা ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

সপ্তাহ জুড়ে টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পটুয়াখালীর শহর থেকে গ্রামীণ জনপদ। বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার নিচু স্থানে সৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন