আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট বেলা ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়ে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকসহ আরও ১২ জন। পরে সেনাবাহিনীর একটি দল তাদের উদ্ধার করে নিয়ে যায়।বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানিতে এসব তথ্য প্রকাশ করেন জুনাইদ আহমেদ পলক।শুনানি চলাকালে তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত বছরের ১৫ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায়, বিশেষ করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে, একাধিক দফায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবারের মতো যুক্তরাষ্ট সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট
প্রথমবারের মতো যুক্তরাষ্ট সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটি ইতিহাসে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারি ওয়াশিংটন সফর হতে Read more

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার
আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২৯ Read more

বিশ্বকাপের আগে হামজাদের আমন্ত্রণ জানালো মালদ্বীপ
বিশ্বকাপের আগে হামজাদের আমন্ত্রণ জানালো মালদ্বীপ

২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সময় শুরু হতে যাচ্ছে। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে Read more

ইরানে হামলার দায় প্রতিরক্ষা মন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প
ইরানে হামলার দায় প্রতিরক্ষা মন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের দায়ভার নিজের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের ওপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (২৩ Read more

নির্বাচন না করার নানা ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু
নির্বাচন না করার নানা ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু

নির্বাচন না করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন