গাজীপুরের শিল্পনগরী খ্যাত কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ ফ্লাইওভার ও ব্রিজগুলো-সফিপুর, চন্দ্রা, খাড়া জোড়া, কালিয়াকৈর বাইপাস ও অত্যাধুনিক চাপাইড় ব্রিজ-দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে রয়েছে। এসব স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাত নামলেই ছিনতাইকারীদের আখড়া তৈরি হচ্ছে। সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, রাতে এসব স্থানে চলাচল করলে প্রাণ হাতে নিয়ে চলতে হয়। হঠাৎ ছিনতাই বা হামলার শিকার হওয়ার আশঙ্কা থেকেই যায়। এমনকি অফিস ফেরত নারী কর্মীদের জন্য এসব সড়ক এখন যেন আতঙ্কের নাম।প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, একাধিকবার  মৌখিকভাবে পৌরসভা ও সড়ক ও জনপদ বিভাগে জানানো হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার বলেন, আলো সংকটের বিষয়টি আমাদের জানা আছে। এটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধীনে। আমরা বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করেছি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি।সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভি বলেন, বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ইতোমধ্যে আলো স্থাপনের জন্য একটি প্রস্তাবও পাঠানো হয়েছে। আশা করছি, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, পৌরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। ইতোমধ্যে সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই, মানুষ নির্ভয়ে চলাচল করুক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে অচিরেই সমাধান হবে বলে আশা করি।জনসাধারণের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিলম্ব না করে দ্রুত ফ্লাইওভার ও ব্রিজগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা গ্রহণ করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমেনি ‘তাণ্ডব’-এর প্রথম গান, বলছেন দর্শক
জমেনি ‘তাণ্ডব’-এর প্রথম গান, বলছেন দর্শক

অপেক্ষার অবসান ঘটিয়ে কোনো ঘোষণা ছাড়া অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ‘তাণ্ডব’ সিনেমার প্রথম গান। ‘লিচুর বাগানে’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম Read more

কুমিল্লায় সাবেক জেলা পরিষদ সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগসহ ৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় সাবেক জেলা পরিষদ সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগসহ ৩ জন গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে সাবেক জেলা পরিষদ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, Read more

পঞ্চগড়ে কাভার্ডভ্যানে পাচারকালে ১২ হাজার কেজি চা জব্দ
পঞ্চগড়ে কাভার্ডভ্যানে পাচারকালে ১২ হাজার কেজি চা জব্দ

পঞ্চগড় সদর উপজেলায় নিয়ম না মেনে চা পরিবহনের অভিযোগে ২৪৬ বস্তা চা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও বাংলাদেশ চা Read more

ভারতীয় ২০০ নতুন কোচ যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বহরে
ভারতীয় ২০০ নতুন কোচ যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বহরে

বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতি কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে ২০০টি আধুনিক রেলকোচ Read more

বরিশালে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান
বরিশালে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান

সন্ত্রাসীদের ধরতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ডের রিফিউজি কলোনীটিতে হানা দেয় পুলিশ Read more

অবাধে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার!
অবাধে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার!

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আড়িয়াল নদীর মিয়ারচর অংশে অবাধে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন