গর্ভে সন্তান রেখে আফরোজা খাতুন (৩৩) নামে এক রোগীর ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অ্যাপেনডিক্স অস্ত্রোপচার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ডা. মাহমুদুল হাসান পান্নু। অত্যাধুনিক পদ্ধতিতে এই ধরণের অস্ত্রোপচার যশোরে এটাই প্রথম। সোমবার (২১ এপ্রিল) রাতে যশোর শহরের বেসরকারি একটি হসপিটালে রোগীর অস্ত্রোপচারটি করা হয়। বর্তমানে রোগী ও তার গর্ভের সন্তান সুস্থ রয়েছে।জানা গেছে, গত ১৫ এপ্রিল রাতে যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকার ছয়তলার পাশের বাসিন্দা হুসাইন আহমেদের অন্তঃসত্ত্বা স্ত্রী আফরোজা খাতুনের হঠাৎ পেটে ব্যথা শুরু হয়। পরে তাকে আনা হয় গাইনী চিকিৎসক নুরজাহানের চেম্বারে। ওই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সমস্যা ধরতে পারছিলেন না। পরে ওই চিকিৎসকের পরামর্শে গত ২০ এপ্রিল রোগীকে নেয়া হয় কলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক সার্জন ডা. মাহমুদুল হাসান পান্নুর কাছে। তিনি আল্ট্্রাসনো রিপোর্ট দেখে নিশ্চিত হন রোগী অ্যাপেনডিক্সে আক্রান্ত হয়েছেন। তার অ্যাপেন্ডিক্স ফেটে গেছে। তখন দ্রুত অস্ত্রোপচারের নির্দেশনা দেন।ডা. মাহমুদুল হাসান পান্নু জানান, ১৯ সপ্তাহের সন্তান গর্ভে রয়েছে আফরোজার। গর্ভাবস্থায় অ্যাপেন্ডিসাইটিস মানে কঠিন বিপদ। নির্দিষ্ট সময়ের আগে গর্ভপাত হতে পারে। এতে মা-শিশুর মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে। আফরোজার অ্যাপেনডিক্স ফেটে পেরিটোনাইটস হয়ে যায়।  রোগী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রোগীর কাটা ছেড়া ছাড়া ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অ্যাপেনডিক্স অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার টিমে তাকে সহায়তা করেন ডা. আশরাফুজ্জামান ও ডা. কৌশিক আহমেদ। ডা. মাহমুদুল হাসান পান্নু জানান, রোগীর গর্ভে সন্তান রেখে এই ধরণের অস্ত্রোপচার যশোরে তিনি প্রথমবারের মত করলেন। বর্তমানে মা ও তার গর্ভের সন্তান সুস্থ আছে।রোগীর স্বামী হুসাইন আহমেদ জানান, পেটের যন্ত্রনায় তার স্ত্রী ছটফট করছিলেন। আবার গর্ভে সন্তান রয়েছে। স্ত্রী-সন্তানের চিন্তায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন। ডা. মাহমুদুল হাসান পান্নুর সঠিক সময়ে অস্ত্রোপচার করার কারণে তার স্ত্রী ও গর্ভের সন্তান সুস্থ আছে।  ওই চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আসিফ নজরুল
বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আসিফ নজরুল

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২১ জুলাই) Read more

বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে বরিশালের হিজলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য Read more

আজহারের খালাসের পর জামায়াত আমিরের স্ট্যাটাস
আজহারের খালাসের পর জামায়াত আমিরের স্ট্যাটাস

মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ Read more

কবি নজরুল কলেজে আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাব গঠন
কবি নজরুল কলেজে আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাব গঠন

ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে গঠন করা হয়েছে আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাব। পৃথিবীর Read more

মাউশির বদলি আদেশ ঘিরে বিক্ষোভ, একাডেমিক ভবন-অফিসে তালা
মাউশির বদলি আদেশ ঘিরে বিক্ষোভ, একাডেমিক ভবন-অফিসে তালা

প্রধান সহকারীর বদলির আদেশ ঘিরে ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজে টানা ৯ দিন ধরে অচলাবস্থা চলছে। কলেজের পাঠদান ও প্রশাসনিক Read more

রংপুরে সান্ডা ভেবে গুঁইসাপ ধরলেন যুবক!
রংপুরে সান্ডা ভেবে গুঁইসাপ ধরলেন যুবক!

রংপুরের পীরগাছায় সান্ডা ভেবে গুঁইসাপ ধরেছেন এক যুবক। সেই গুঁইসাপ দেখার জন্য ওই যুবকের বাড়িতে ভিড় জামিয়েছেন উৎসুক জনতা।শুক্রবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন