কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে ‘ক্রসফায়ারে’ নিহত ছাত্রশিবিরের তৎকালীন উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন পাটোয়ারী হত্যা মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন নিহতের পিতা জয়নাল আবেদীন পাটোয়ারী।মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী, পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মাহফুজ, উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার ও মো. ইব্রাহিম, ডিবির এসআই শাহ কামাল ও মো. শহীদ, কনস্টেবল মো. নুর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, এসএএফ স্টাফ শরিফুল ইসলাম, মো. মোতাহের হোসেন এবং আনসার সদস্য মুরাদ হোসেন।বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান জানান, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সালটিয়া গ্রামে নিজ বাড়ি থেকে সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক মুজিবের ‘নির্দেশনায়’ চৌদ্দগ্রাম থানা পুলিশ সাদা পোশাকে শাহাবুদ্দিনকে তার মায়ের সামনে থেকে ধরে নিয়ে যায়। তিনি বলেন, “মানুষ পুলিশ হেফাজতে নিরাপদ থাকার কথা, অথচ সেদিন রাতেই মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়। পরদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।”তিনি আরও জানান, “সেই সময় রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কারণে মামলা করা সম্ভব হয়নি। তবে এখন আমরা নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-এর ১৩(১)(২)/১৫(২) ধারায় মামলা দায়ের করেছি এবং মামলার বিষয়ে আগামী রবিবার শুনানির দিন ধার্য করেছেন আদালতের ম্যাজিস্ট্রেট।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
“ঘামে গড়া দালানেই পিষে মরে শ্রমিক” ময়মনসিংহে সংহতি সমাবেশে বক্তারা
“ঘামে গড়া দালানেই পিষে মরে শ্রমিক” ময়মনসিংহে সংহতি সমাবেশে বক্তারা

মে দিবস উপলক্ষে ময়মনসিংহে সংহতি সমাবেশ করেছে "সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। বৃহস্পতিবার (০১ মে) বিকেলে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই Read more

পুলিশি হামলায় উত্তপ্ত পটিয়া, ওসি প্রত্যাহারের দাবি
পুলিশি হামলায় উত্তপ্ত পটিয়া, ওসি প্রত্যাহারের দাবি

চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ এনে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর Read more

বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন
বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন

ঈদের পর শোবিজে পড়েছে বিয়ের ধুম। অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) আরও একটি বিয়ের চমক Read more

আফগানিস্তানকে কোনও ছাড় দেওয়া হবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী
আফগানিস্তানকে কোনও ছাড় দেওয়া হবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের সার্বভৌমত্বের স্বার্থে আফগানিস্তানকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে Read more

ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনে দৃষ্টি হারান ফিলিস্তিনি যুবক মাহমুদ
ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনে দৃষ্টি হারান ফিলিস্তিনি যুবক মাহমুদ

ইসরায়েলে আট মাস আটক থাকার পর ফিলিস্তিনি যুবক মাহমুদ আবু ফাউল তার মায়ের কণ্ঠস্বর শুনতে পান। কিন্তু মায়ের মুখ দেখতে Read more

ধরা পড়ছে মাঝিমাল্লারা, আড়ালে রয়ে যাচ্ছে চোরাকারবারিরা
ধরা পড়ছে মাঝিমাল্লারা, আড়ালে রয়ে যাচ্ছে চোরাকারবারিরা

সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিনিয়ত কক্সবাজারের গভীর সমুদ্র পথ দিয়ে অবৈধ পন্থায় মিয়ানমারে পাচার হচ্ছে দেশীয় পণ্য ও নির্মাণ সামগ্রী।তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন