ঢাকা সিটি কলেজে ভাঙচুরের অভিযোগে দেশবাসী, পুলিশ ও প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ. এম. মোবারক হোসাইন।আজ মঙ্গলবার তিনি সাংবাদিকদের কাছে এ দাবি জানান। তিনি বলেন, ‘আজ হঠাৎ করেই ১১টার সময় কিছু ছাত্র নামের সন্ত্রাসী ঢাকা সিটি কলেজে অতর্কিত হামলা করেছে। আমরা ওই হামলার নিন্দা জানাই এবং দেশবাসীর কাছে বিচার চাই। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। গত রমজানের আগেও ঢাকা সিটি কলেজের স্থাপনার ওপর হামলা করা হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউশি, ঢাকা জেলা প্রশাসনসহ দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান আজ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।’তিনি আরও বলেন, ‘এই ধরনের ঘটনা যেনো না ঘটে তার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি। আমাদের সিটি কলেজ জাতীয় সম্পদ। আমরা সবসময় শিক্ষার্থীদের বলি, তোমরা ছাত্ররা সবাই ভাই-ভাই। গন্ডগোল করো না। মনোমালিন্য হতে পারে, তবে এটাকে কেন্দ্র করে স্থাপনার ওপর হামলা কখনো কাম্য হতে পারে না। আমাদের ছাত্রসমাজের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।এদিকে সংঘাত এড়াতে আগামী ২ দিনের জন্য ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি নামক স্থানে Read more

চাকরি ছেড়ে কফি বিক্রেতা, রিফাতের মাসিক আয় ৫০ হাজার টাকা
চাকরি ছেড়ে কফি বিক্রেতা, রিফাতের মাসিক আয় ৫০ হাজার টাকা

চাকরি ছেড়ে এক হাতে ফ্লাস্ক, আরেক হাতে কাপে করে কফি বিক্রি তবে সেটাই এখন তার পরিবারে আলো জ্বালাচ্ছে। নেত্রকোনা জেলার Read more

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে যান চলাচল বন্ধ
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে যান চলাচল বন্ধ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেইয়ান ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল Read more

রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা
রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা

মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।দুই Read more

তিন বিভাগে অতিভারি বৃষ্টির আভাস
তিন বিভাগে অতিভারি বৃষ্টির আভাস

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি Read more

পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ
পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ

পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ। ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনের পেছনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন