নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে নদী ভাঙন রোধে ব্লক স্থাপন, বামনী নদীতে ক্লোজার (বাঁধ) নির্মাণ ও বামনী রেগুলেটর চালু করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চর কচ্ছপিয়ার নদী ভাঙন এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি পালন উপলক্ষে সকাল থেকে চরএলাহী ও পাশ্ববর্তী চরফকিরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য নারী-পুরুষ চর কচ্ছপিয়ার নদী ভাঙন এলাকায় জড়ো হতে থাকেন। দুপুর সাড়ে ১২ টা নাগাদ সেখানে হাজারো নারী পুরুষের সমাগম ঘটে। এ সময় তারা বামনী নদীর ভাঙন কবলীত তীরে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি সম্বলিত ব্যানার পোস্টার ও ফেষ্টুন বহন করেন। মানবন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা, ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আইয়ুব আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমূখ।বক্তারা বলেন, কোম্পানীগঞ্জের বামনী নদীর ভাঙন প্রতিরোধে চরএলাহী এলাকায় কয়েক বছর আগে একটি রেগুলেটর নির্মাণ এবং বিকল্প একটি খাল খনন করা হয়। কথা ছিল রেগুলেটর নির্মাণকাজ শেষ হলে বামনী নদীতে একটি ক্লোজার (বাঁধ) নির্মাণ করা হবে। কিন্তু অজ্ঞাত কারণে ক্লোজার নির্মাণ করা হচ্ছে না। যার দরূন চাপরাশিরখালের দুই পাড়ে জোয়ার-ভাটার তীব্র ভাঙনে এরই মধ্যে শত শত পরিবার ভিটে মাটি হারিয়েছে। বক্তারা বলেন, বর্তমানে বামনী নদী যে ভাবে ভাঙছে, তাতে আগামি বর্ষায় নদীর তীরবর্তী অনেক বাড়িঘর, ফসলী জমি, মাছের খামার নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এ পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে বামনী নদীতে ক্লোজার নির্মাণ করে ইতোপূর্বে নির্মাণ করে রাখা রেগুলেটরটি চালু করে দেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে চর আলগী দিয়ে অবৈধভাবে বালু বাহী ট্র্যাংকার চলাচল বন্ধ করার দাবি জানান। কারণ ওইসব ট্র্যাংকারের কারণে আলগীর দুই পাড় আরও বেশি পরিমানে ভাঙছে।বামনী নদীর ভাঙনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভিটেমাটি হারা আবদুল খালেক। তিনি বলেন, বামনী নদী থেকে তার বাড়ি ছিল প্রায় আধা কিলোমিটার দূরে। বছরখানেক আগে তিনি নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে এখন অন্যের জমিতে কোন রকমে ছোট্ট একটি ঘর তৈরী করে মাথা গুঁজেছেন। যে হারে নদী ভাঙছে, তাতে আগামি বর্ষায় সেই বসতীও হয়ত আর থাকবে না।পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী  বলেন, বামনী নদীর ক্লোজার (বাঁধ) নির্মাণের একটি প্রকল্পের সম্ভাবতা যাছাইয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তারা চেষ্টা করছেন, অল্প সময়ের মধ্যে সেখানে নদীতে বাঁধ দিয়ে আলগীর খালকে বিকল্প খালের সঙ্গে যুক্ত করে ১৯ ভেন্ট বামনী রেগুলেটরটি খুলে দেওয়ার। তা করা গেলে আশা করছি নদীর ভাঙন কমে যাবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ ড. ইউনূসের
নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ ড. ইউনূসের

আগামী জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান Read more

ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার
ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার

ইসলামের একটি প্রধান শিক্ষা হলো ইনসাফ। অন্যের প্রতি অন্যায় করে, অন্যকে ঠকিয়ে কেউ ভালো মুসলমান হতে পারে না। কোরআনে আল্লাহ Read more

গাজীপুরে ঝুটের গুদামের আগুন
গাজীপুরে ঝুটের গুদামের আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার Read more

ইরানে ৮ পাকিস্তানি হত্যা নিয়ে যা বললেন শেহবাজ শরিফ
ইরানে ৮ পাকিস্তানি হত্যা নিয়ে যা বললেন শেহবাজ শরিফ

চলতি মাসের ১২ এপ্রিল ইরানে আট পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। আফগানিস্তান সীমান্তের কাছে মেহরেস্তান জেলায় একটি ওয়ার্কশপে Read more

৭টি সিগারেট খাওয়ার সমান দূষণে জর্জরিত দিল্লির বাতাস
৭টি সিগারেট খাওয়ার সমান দূষণে জর্জরিত দিল্লির বাতাস

সোমবার ফের ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পৌঁছল দিল্লির বাতাসের গুণগত মান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর মতে, দিনে সাতটার বেশি সিগারেট Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত

ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার রাতে সর্বশেষ এসব হামলায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন