যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল ঘুরে দেখলেন অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টা। তারা হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ভবদহ অঞ্চল পরিদর্শনের উদ্দেশ্যে সেখানে পৌঁছান। পরিদর্শন শেষে ভবদহ কলেজ মাঠে ব্রিফিং করেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, গতবারের মতো এবার বর্ষায় যাতে জলাবদ্ধতা না হয়, সে জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ এলাকার নদী খনন কাজ শুরু হবে। জলাবদ্ধতা নিরসন যেসব সেচ পাম্প কাজ করছে সেগুলোর বিদ্যুৎ বিল ইতিমধ্যে ৪৬ শতাংশ কমিয়েছে পল্লী বিদ্যুৎ। এ এলাকার জন্য কৃষি ব্যাংকের ঋণের সুদ মওকুফের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান যাতে হয়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ২০০৫ সালে ভবদহ সমস্যার সমাধান করা সহজ ছিল। কিন্তু সে সময় সরকার সদিচ্ছা দেখায়নি। বর্তমান সরকার এ সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে। পক্ষ-বিপক্ষ সবার কাছ থেকে এ ব্যাপার মতামত নেওয়া হবে। এরপর বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোরের অভয়নগরের নওয়াপাড়া সরকারি কলেজ মাঠে হেলিকপ্টারে নামেন তিন উপদেষ্টা। পরে ধান খেত পরিদর্শন করেন তারা। এর আগে থেকে ভবদহ পাড়ের মানুষেরা স্থায়ী সমাধানে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। এ সময় দ্রুত টিআরএম চালুসহ স্থানীয় নদীগুলো খনন করার দাবি করেন ভবদহ পাড়ের মানুষ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১

টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক সুজন খান (৪৮) নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল Read more

২৭ মার্চ: নামাজের সময়সূচি
২৭ মার্চ: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ইংরেজি, ১৩ চৈত্র ১৪৩২ বাংলা, ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

চট্টগ্রামে বিএনপি নেতার অনুসারীদের হামলায় সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক আহত
চট্টগ্রামে বিএনপি নেতার অনুসারীদের হামলায় সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক আহত

চট্টগ্রামে বিএনপি নেতা রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনের Read more

শহীদ আশিকুল ইসলামের কবর জিয়ারত করলেন ডা. জাহিদ হোসেন
শহীদ আশিকুল ইসলামের কবর জিয়ারত করলেন ডা. জাহিদ হোসেন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন শহীদ Read more

দক্ষিণ আফ্রিকায় ফ্রিজ থেকে বাংলাদেশীর লাশ উদ্ধার!
দক্ষিণ আফ্রিকায় ফ্রিজ থেকে বাংলাদেশীর লাশ উদ্ধার!

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের উইটব্যাংক এলাকায় কাজী মহি উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশীর লাশ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ।  নিহত মহি Read more

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একটানা ১৬ ঘন্টা অফিস করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ঠিক ৯টায় সচিবালয়ে অফিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন