পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন অব্যাহত আছে। এতে পুঁজি হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর পুঁজিবাজারে গতিশীলতা ফিরে আসার প্রত্যাশায় ফের সক্রিয় হন বিনিয়োগকারীরা। তবে, দীর্ঘ ৮ মাসেও তা দৃশ্যমান না হওয়া বিনিয়োগকারীরা ক্ষুব্ধ। এমন পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।বুধবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) সমন্বয়ক ও প্রধান মুখপাত্র মো. নুরুল ইসলাম মানিক রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।সংগঠনটির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, পুঁজিবাজারে টানা দরপতনের কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে আগামীকাল বুধবার দুপুর ২টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সব বিনিয়োগকারী ও অংশীজনকে এ বিক্ষোভ মিছিলের অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।এদিকে গত ১৫ এপ্রিল বিএসইসি ও আইসিবির চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের কেউ যুদ্ধাপরাধ করেনি: অধ্যাপক ফাহমিদুল হক
জামায়াতের কেউ যুদ্ধাপরাধ করেনি: অধ্যাপক ফাহমিদুল হক

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর কেউ যুদ্ধাপরাধ করেনি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর এক্সপেরিমেন্টাল হিউম্যানিটিজ বার্ড কলেজের ভিজিটিং অধ্যাপক Read more

১০ মাস পর চালু হচ্ছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস
১০ মাস পর চালু হচ্ছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস

আগামী রবিবার থেকে চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম। ওই দিন পাসপোর্টের অনলাইনের আবেদনকারীরা স্ব শরীরে উপস্থিত হয়ে Read more

স্বামী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর স্ত্রীর মরদেহ পড়েছিল খাটে
স্বামী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর স্ত্রীর মরদেহ পড়েছিল খাটে

বগুড়ার আদমদীঘিতে স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের Read more

হুতিদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত
হুতিদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় এক ডাচ ক্রু নিহত হয়েছে। গত সপ্তাহে এডেন উপসাগরে ডাচ পণ্যবাহী জাহাজে আক্রমণ করেছিল সশস্ত্র গোষ্ঠীটি। Read more

নাগরপুরে জমি বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ
নাগরপুরে জমি বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। নিহত ব্যক্তির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন