গত ৯ বছরে ঢাকার মানুষ মাত্র ৩১ দিনের জন্য স্বচ্ছ ও নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছেন। ২০২৪ সালে অবস্থাটা আরও উদ্বেগজনক ছিল। পুরো বছরে মাত্র ২ দিন বায়ুমান ছিল সন্তোষজনক, আর ৩৫ দিন ছিল চরম দূষণের আওতায়।মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫ : বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয়’ বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)।পরিবেশ বাঁচাতে ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ুদূষণ মোকাবিলায় ৮টি গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সেন্টার ফর পলিসি স্টাডিজ (ক্যাপস)।তাদের প্রস্তাবনায় রয়েছে, মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ানো, বর্জ্য পোড়ানো বন্ধ করা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া, একটি আধুনিক ও কার্যকর নির্মল বায়ু আইন প্রণয়ন করা।এই সুপারিশগুলো বাস্তবায়ন করা হলে শহরাঞ্চলে বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন পরিবেশবিদরা।সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ক্যাপসের য়োরম্যান ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। তিনি বলেন, শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে পারলেই নির্মল বায়ু নিশ্চিত পাওয়া সম্ভব।বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন সময়ের তথ্য-উপাত্ত উপস্থাপন করে সেন্টার ফর পলিসি স্টাডিজ (ক্যাপস)। এতে সবচেয়ে দূষিত জেলার তালিকায় গাজীপুরকে শীর্ষে রাখা হয়।বিশ্লেষণে বলা হয়, গত ৯ বছরে ঢাকায় বায়ুমান ভালো ছিল মাত্র ৩১ দিন। বাকি সময় প্রায় সব দিনেই জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রার দূষণ ছিল। বিশ্লেষণ অনুযায়ী, এ সময় ঢাকায় ৬২৪ দিন বায়ু ছিল মাঝারি মানের, ৮৭৮ দিন সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ৮৫৩ দিন অস্বাস্থ্যকর, ৬৩৫ দিন খুব অস্বাস্থ্যকর ও ৯৩ দিন ছিল দুর্যোগপূর্ণ দূষণের আওতায়।বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে জনস্বাস্থ্য ও পরিবেশে আরও ভয়াবহ প্রভাব পড়তে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে। Read more

আ. লীগের সঙ্গে নিষিদ্ধ হলো যেসব সংগঠন
আ. লীগের সঙ্গে নিষিদ্ধ হলো যেসব সংগঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ Read more

ফের সোনার দামে রেকর্ড
ফের সোনার দামে রেকর্ড

আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৬৭৪ টাকা বাড়ানো Read more

সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় উঠলো মাসুদ 
সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় উঠলো মাসুদ 

নাটোরের সিংড়া উপজেলার বনকুড়ি মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে অদ্ভুত এক দৃশ্যের জন্ম দেন এক ফুটবলপ্রেমী দর্শক। মাঠের Read more

বাঁশ কোড়লের নানান পদের রেসিপি
বাঁশ কোড়লের নানান পদের রেসিপি

বাঁশ মানেই যেন গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘর বানানো থেকে শুরু করে সাঁকো, ঝাড়ু, মাছ ধরার ফাঁদ কিংবা খেলনা — Read more

মিয়ানমার সীমান্তের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ, বিজিবির সতর্কতা
মিয়ানমার সীমান্তের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ, বিজিবির সতর্কতা

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এ ঘটনায় সীমান্তের বাসিন্দারা আতঙ্কে থাকলেও বিজিবির পক্ষ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন