যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে একটি বিমানে আগুন ধরে যায়। বিমানটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন। আগুনের ঘটনার পর তারা দ্রুত বিমানটি থেকে বের হয়ে আসেন এবং এতে অল্পের জন্য রক্ষা পান তারা। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, সেই বিমানবন্দরে টারম্যাকে থাকা অবস্থায় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার পর যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা ইনফ্লেটেবল জরুরি স্লাইড দিয়ে নামছেন। বিমানের পাশে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা টারম্যাকে অপেক্ষা করছেন।ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ১২১৩ অরল্যান্ডো থেকে আটলান্টার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। বিমানে তখন প্রায় ৩০০ জন মানুষ ছিলেন—এর মধ্যে ২৮২ জন যাত্রী, ১০ জন কেবিন ক্রু এবং ২ জন পাইলট। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।  বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানানো হয়, ইঞ্জিনে আগুন দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই কেবিন থেকে যাত্রীদের বের করে আনা হয়। আমরা যাত্রীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ এবং তাদের এমন অভিজ্ঞতার জন্য দুঃখিত। নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নয়। আমরা যত দ্রুত সম্ভব যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করছি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি নামক স্থানে Read more

বকেয়া না দিলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি
বকেয়া না দিলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি

বিদ্যুৎ বিল দীর্ঘদিন বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। বুধবার (২৩ এপ্রিল) রাত Read more

নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ
নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ

কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেত থেকে রৌজা মনি (০৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে Read more

ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি
ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি

শুষ্ক আবহাওয়ায় রাজধানীর বাতাসে ক্রমেই যেন বাড়ছে দূষণের মাত্রা। বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের তালিকায় শীর্ষ ৬ নম্বরে উঠে এসেছে ঢাকা। আজ Read more

ডাব বা নারকেলের উপকারিতা
ডাব বা নারকেলের উপকারিতা

একাধিক পুষ্টিকর গুণে ভরপুর নারকেল বা ডাব উপকারী ফল, যা পুষ্টিগুণের দিক থেকে খুবই সমৃদ্ধ। নারকেল মূলত দুটি রূপে পাওয়া Read more

পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপি নেত্রী নীলিমা দোলা
পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপি নেত্রী নীলিমা দোলা

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) মনোনয়নের নামে প্রতারণা ও ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়ার অভিযোগ তুলে দল থেকে পদত্যাগ করেছেন এনসিপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন