ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে করছে চিন্তাভাবনা করছে সরকার।মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হবে।শিক্ষামন্ত্রী জানান, এখন থেকে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা রয়েছে। আর দেশের মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাসের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।শিক্ষাব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো এই দুটি পাবলিক পরীক্ষা সেই বছরের ডিসেম্বরে না নিয়ে পরবর্তী বছরের এপ্রিল ও জুনে নিয়ে থাকে। এ কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনের তিন বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ হামলা
ইয়েমেনের তিন বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ হামলা

হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তু বানিয়ে ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। গত এক মাসের মধ্যে নতুন Read more

আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে ভুয়া ঋণের ফাঁদ, সতর্কতা জারি
আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে ভুয়া ঋণের ফাঁদ, সতর্কতা জারি

বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নাম ও লোগো ব্যবহার করে ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার ভুয়া প্রলোভন Read more

বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন
বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে। বুধবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও Read more

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আনোয়ারায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার Read more

ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই
ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই

ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। রাজধানীর বারডেম হাসপাতালের Read more

আবারও মেয়াদ বাড়ল জাতীয় ঐক্যমত্য কমিশনের
আবারও মেয়াদ বাড়ল জাতীয় ঐক্যমত্য কমিশনের

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন