চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের পাশের জায়গাগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব ময়লার স্তূপ থেকে বের হওয়া উৎকট দুর্গন্ধে চরম বিপাকে পড়েছেন ছাত্র-ছাত্রী, পথচারীসহ পৌরবাসী।সরেজমিনে ওই স্থানে গিয়ে দেখা যায়, জীবননগর পৌরসভার নির্দিষ্ট কোনো স্থানে শহরের ময়লা আবর্জনা ফেলার  জায়গা নেই। ফলে এক প্রকার বাধ্য হয়ে সড়কের পাশেই পৌরসভার আবর্জনা ফেলা হচ্ছে। এছাড়াও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড তেতুলিয়া গ্রামের বাড়ভাঙ্গা নামক স্থানে ময়লা আবর্জনা এতোদিন ফেলা হলেও গ্রামবাসীর তোপের মুখে এখন সেই জায়গায় আর ময়লা আবর্জনা ফেলা হয় না। যার ফলে শহরের সমস্ত ময়লা প্রায় দুই কিলোমিটার বিস্তৃত সড়কের পাশে ছড়িয়ে রাখা হয়েছে। অথচ এ সড়কের পাশেই জীবননগর আলিয়া মাদ্রাসা এবং দুটি বেসরকারি মাদ্রাসা রয়েছে। এ মাদ্রাসাগুলো সেখান থেকে মাত্র ২শ’ গজ দূরে অবস্থিত। এমন যত্রতত্র ময়লা-আবর্জনার ভাগারের স্তুপ জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।স্থানীয়রা বলেন, অপরিকল্পিতভাবে দিনের পর দিন পৌরসভা থেকে এসব ময়লা-আবর্জনা ফেলায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। নাকে কাপড় দিয়ে কিংবা নিশ্বাস বন্ধ করে এ রাস্তার পাশ দিয়ে যেতে হয়। এছাড়া এখানে সব সময় ময়লায় উৎপন্ন মিথেন গ্যাসের আগুন জ্বলতে থাকে।স্থানীয়রা আরও বলেন, এখান থেকে প্রতিনিয়ত যে দুর্গন্ধ ও ধোঁয়া বের হচ্ছে তাতে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি পথচারীদের নাকে কাপড় চেপে চলাচল করতে হয়। ময়লার দুর্গন্ধ ও ধোঁয়ায় ছাত্র-ছাত্রীসহ আশপাশের অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা পৌরসভায় বার বার অভিযোগ করেও কোনো সমাধান পাচ্ছি না।কলেজ ছাত্র রিফাত হোসেন বলেন, বর্ষা মৌসুমে আমাদের এ রাস্তা দিয়ে যাতায়াত করতে সব থেকে বেশি অসুবিধা হয়। কারণ ময়লা আবর্জনা থেকে সৃষ্ট পানি ধুয়ে রাস্তায় এসে জমাট বাঁধে। ফলে ভারী যানবাহন গেলে সেই পানি ছিটকে সাধারণ পথচারীদের গায়ে এসে লাগে। যার ফলে চর্মরোগসহ বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সম্মুখীন হতে হয় আমাদের।মাদ্রাসা শিক্ষক ফিরোজ হোসেন জানান, কোন পরিকল্পনা ছাড়া শহরের সকল ময়লা আবর্জনা এখানে ফেলা হয়। যার ফলে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ তৈরি হওয়ায় মাদ্রাসার ছাত্রছাত্রীদের মুখে কাপড় বেঁধে ক্লাসে পড়াশোনা করতে হয়। মাঝে মাঝে ছাত্রছাত্রীরা অসুস্থও হয়ে পড়ে। ইতঃপূর্বে আমরা পৌরসভাকে বারবার অবহিত করলেও তারা কোন কথা কর্ণপাত না করে প্রতিদিন এভাবে এখানে ময়লা ফেলে। এখন ময়লা ফেলতে ফেলতে প্রায় দুই কিলোমিটার জায়গা ময়লার ভাগাড়ে পরিণত করে ফেলেছে।জীবননগর সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনা বলেন, পৌরসভায় ময়লা-আবর্জনা রাখার জন্য নিজস্ব কোনো জমি নেই।  আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব। এছাড়াও নির্দিষ্ট জায়গা পাওয়ার আগ পর্যন্ত আপাতত ময়লা-আবর্জনাগুলো আগের স্থানেই রাখা হবে বলেও তিনি জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই জোড়া অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই জোড়া অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

ইউরোপ ছেড়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে যোগ দিয়েছেন ইন্টার Read more

পাচারের পথে পাবনায় ২৪০০ লিটার জ্বালানি জব্দ
পাচারের পথে পাবনায় ২৪০০ লিটার জ্বালানি জব্দ

পাবনার চাটমোহর উপজেলায় অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় মোট ২ হাজার ৪০০ লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন আটক করেছেন স্থানীয়রা। পরে Read more

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম বাদশা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে Read more

রংপুরে বিল থেকে উদ্ধারকৃত নারীর পরিচয় মিলেছে
রংপুরে বিল থেকে উদ্ধারকৃত নারীর পরিচয় মিলেছে

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট ভেলাকোবার বিল থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে।নিহত নারীর নাম লিয়া। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল Read more

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

উল্লাপাড়া পৌরসভার ডাম্পিং পয়েন্টে মাছ চাষ
উল্লাপাড়া পৌরসভার ডাম্পিং পয়েন্টে মাছ চাষ

উল্লাপাড়া পৌরসভার নিদিষ্ট ডাম্পিং পয়েন্ট থাকলেও যেখানে সেখানে পৌরসভার বর্জ্য ফেলায় পৌরবাসীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় উল্লাপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন