জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেছেন।তিনি সোমবার (২১ এপ্রিল) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, পৃথিবীর যুদ্ধ-বিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষায় তারা অনন্য ভূমিকা রাখছেন।আইজিপি বলেন, বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন। ভবিষ্যতেও তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এ ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ আরও অধিক হারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ প্রেরণে প্রস্তুত রয়েছে।আইজিপি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।সাক্ষাৎকালে আন্ডার সেক্রেটারি জেনারেলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ব্রুক শণ, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, অতিরিক্ত ডিআইজি (ইউএন অপারেশনস) মো. আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আট মাসে অর্ধশতাধিক নেতাকর্মীর মৃত্যু, দলীয় কোন্দল বাড়ছে বিএনপিতে?
আট মাসে অর্ধশতাধিক নেতাকর্মীর মৃত্যু, দলীয় কোন্দল বাড়ছে বিএনপিতে?

পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অন্তর্কোন্দল দৃশ্যমানভাবে বেড়েছে বিএনপির তৃণমূলে। সংঘাত- সহিংসতায় অভিযোগে পত্রপত্রিকার শিরোনামে উঠে আসছে দলটির নেতাকর্মীদের নাম। Read more

নেত্রকোনায় গৃহবধূকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নেত্রকোনার পূর্বধলায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় লিপি আক্তার নামে এক গৃহবধূর শ্বাসনালী কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়াকে (২৮) মৃত্যুদণ্ডাদেশ Read more

লক্ষ্মীপুরে পিডিবির দুই প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ
লক্ষ্মীপুরে পিডিবির দুই প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন এবং উপ-সহকারী প্রকৌশলী মোকতাদিরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও গ্রাহক Read more

বাকৃবিতে ভর্তি শুরু ২৬ মে
বাকৃবিতে ভর্তি শুরু ২৬ মে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৬ মে শুরু হবে। তিন দিনব্যাপী Read more

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় Read more

সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর
সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর

সড়ক ও রেলপথে চাপ কমিয়ে পর্যটন খাতসহ অর্থনীতি চাঙ্গা করতে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি বিমানবন্দরের মধ্যে দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন