নরসিংদীর রায়পুরা উপজেলার গাউছে হক দরবার শরীফে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ এপ্রিল) বিকেলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ মানববন্ধনের আয়োজন করেন দরবার শরীফের আখাউড়া উপজেলার ভক্তবৃন্দ। এতে দরবার শরীফের ভক্ত-মুরিদানসহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা গাউছে হক দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এ হামলা শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নয়, এটি ধর্মীয় বিশ্বাস ও সহনশীলতার ওপর আঘাত। বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দরবার শরীফ পুনঃনির্মাণ এবং দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন দরবারের ভক্ত ও বিএনপি নেতা আবুল ফারুক বকুল, কলেজপাড়া আজগর আলী জামে মসজিদের খতীব ক্বারী মাওলানা মোজাম্মেল হক মুছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, রেলস্টেশন জামে মসজিদের খতীব মাওলানা মুফতি রেদুয়ান রেজা, মাওলানা মাসুদ মোল্লা মুজাহিদী, দরবারের ভক্ত ও সমাজসেবক শাহাবউদ্দিন আহমেদ প্রমুখ।বক্তারা বলেন, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত গাউছে হক দরবার শরীফ ইসলামি শরিয়াহ অনুযায়ী আধ্যাত্মিকতা চর্চার পাশাপাশি ইসলামী আচার-অনুষ্ঠান ও বার্ষিক ওরস মাহফিল পালন করে আসছে। এখানে কোনো মাজার নেই। তাই এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে মাজার ও খানকা শরীফে হামলার ঘটনা বাড়ছে, যা ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। এসব হামলার বিরুদ্ধে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান তারা।উল্লেখ্য, গত ৩১ মার্চ রাতে দুর্বৃত্তরা নরসিংদীর রায়পুরা উপজেলার গাউছে হক দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে কখন, যা জানা গেল
অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে কখন, যা জানা গেল

দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট Read more

বাঘাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বাঘাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালকের পক্ষ থেকে রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর Read more

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে Read more

সখীপুরে বেলতলী-বিন্নাখাইড়া কাঁচা রাস্তায় হাঁটাও দায়, দুর্ভোগে হাজারো মানুষ
সখীপুরে বেলতলী-বিন্নাখাইড়া কাঁচা রাস্তায় হাঁটাও দায়, দুর্ভোগে হাজারো মানুষ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের বেলতলী-বিন্নাখাইড়া ভায়া বড়বাড়ী তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন Read more

কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকায় সাহেবাবাদগামী চার রাস্তার মোড়ে রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার Read more

দৃষ্টি ফিরে পাওয়ার আকুতি কলেজছাত্র হৃদয়ের
দৃষ্টি ফিরে পাওয়ার আকুতি কলেজছাত্র হৃদয়ের

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাশাদহ গ্রামের কলেজছাত্র হৃদয় চন্দ্র বিশ্বাস (২৪) স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন। চোখের জটিল সমস্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন