কুমিল্লা নগরীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় সোমবার সকালে পুলিশের বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কোতোয়ালী থানা এলাকার মৃত আলী আশরাফের ছেলে মো. আরিফ, মোগলটুলি এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে আব্দুল হান্নান আদি, কোতয়ালি থানা এলাকার কালির বাজার ইউনিয়নের রায়চৌ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. কবির হোসেন, ছোটরা এলাকার মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে একেএম মনিরুজ্জামান ভূইয়া কিশোর, বরুডা থানার জলম গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম, বুড়িচং উপজেলার বানতির গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন, দেবিদ্বার উপজেলার চাপানগর গ্রামের বলাই সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা, কোতয়ালী থানা এলাকার ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তৈলকুপি গ্রামের ফজলু মিয়ার ছেলে ডাক্তার মোস্তফা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর থেকে কুমিল্লায় এটি ছিল দলটির প্রথম প্রকাশ্য কর্মসূচি। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে একদল লোক শাসনগাছা এলাকায় স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন। এ সময় মিছিলকারীরা “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “শেখ হাসিনার সরকার, বারবার দরকার”, “শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে”— এমন নানা স্লোগান দেন।ঘটনার পর কুমিল্লা জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে কাজ চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বলেন, “দলীয় নির্দেশ ছিল মিছিলে যেন পরিচিত কেউ না থাকে। তাই মহানগরে ওয়ার্ড পর্যায়ের অপেক্ষাকৃত অপরিচিত কর্মীদের দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।”কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রবিবার মধ্যরাতে তারা নগরীর শাসনগাছায় এলাকায় মিছিল করেছে। এসময় তারা নাশকতার চেষ্টা চালায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে পুলিশ লাইনে এবং আলেখারচর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিন্দি ভাষা নিষিদ্ধে বিল আনছে তামিলনাড়ু সরকার
হিন্দি ভাষা নিষিদ্ধে বিল আনছে তামিলনাড়ু সরকার

হিন্দি ভাষা নিষিদ্ধ করার লক্ষ্যে একটি বিল আনতে যাচ্ছে ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বিধানসভার Read more

সকালের মধ্যেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে
সকালের মধ্যেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে

জ্যৈষ্ঠে টানা কয়েকদিনের বৃষ্টিপাতেও গরমের দাপট যেন কমছে না। দেশের সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। এই অবস্থায় Read more

হাড় কাঁপানো শীতে কাঁপছে উলিপুরের জনপদ, তাপমাত্রা ৮.৫ ডিগ্রি
হাড় কাঁপানো শীতে কাঁপছে উলিপুরের জনপদ, তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের উলিপুরের জনপদ। জেলার উপর দিয়ে বয়ে চলা টানা শৈত্যপ্রবাহে Read more

কুড়ানো শাক বেচে চলে মানসিক প্রতিবন্ধী মোস্তফার সংসার
কুড়ানো শাক বেচে চলে মানসিক প্রতিবন্ধী মোস্তফার সংসার

মানসিক প্রতিবন্ধী মোস্তফা খান (৬০)। বয়সের ভারে অসুস্থ তিনি। ভারী কোনো কাজ করতে পারেন না। এদিক-ওদিক থেকে কুড়িয়ে আনা শাক Read more

ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া
ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া

রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নতুন এই হুমকির Read more

শিক্ষকদের নতুন কর্মসূচী ঘোষণা
শিক্ষকদের নতুন কর্মসূচী ঘোষণা

বাড়িভাড়া বৃদ্ধিসহ নানা দাবি আদায়ে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর বারোটায় মাথায় কালো কাপড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন