যুক্তরাষ্ট্রকে খুশি করতে কোনো দেশ যদি এমন কোনো চুক্তি করে, যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সেই দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং। সোমবার (২১ এপ্রিল) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি এমন হুঁশিয়ারি দিয়েছে।সম্প্রতি কিছু সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র কয়েকটি দেশকে চাপ দিচ্ছে যেন তারা চীনের সঙ্গে বাণিজ্যে বাধা দেয়। এর বিনিময়ে ওয়াশিংটনের কাছ থেকে শুল্ক ছাড় পাওয়া যাবে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এরই মধ্যে বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে। গত সপ্তাহে জাপানের একটি প্রতিনিধি দল ওয়াশিংটন সফর করেছে এবং এই সপ্তাহেই দক্ষিণ কোরিয়া আলোচনায় বসবে বলে জানিয়েছে।চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আত্মসমর্পণ কখনো শান্তি আনতে পারে না, আপস করলে সম্মানও পাওয়া যায় না। যদি কেউ চীনের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে, চীন তা মেনে নেবে না এবং উপযুক্ত পাল্টা ব্যবস্থা নেবে।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলিতেও সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নকে এ ধরনের ‘আপসের’ বিষয়ে সতর্ক করা হয়েছে।যুক্তরাষ্ট্রের নীতির কারণে বাণিজ্য অংশীদার দেশগুলো চড়া শুল্কের মুখে পড়ছে। ট্রাম্প প্রশাসনের ঘোষণা অনুযায়ী, এখন পর্যন্ত ৭০টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসতে চেয়েছে।জাপানের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম মনেক্স গ্রুপের জেসপার কোল বলেছেন, জাপানের লাভের প্রায় ২০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসে, ১৫ শতাংশ আসে চীন থেকে। ফলে জাপান চাইবে না—তাদের এই দুই শক্তিধর অর্থনীতির মধ্যে কোনো একটিকে বেছে নিতে হোক।দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু এ সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন। একই সময়ে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। চুক্তি না হলে ভারতকে ২৬ শতাংশ শুল্কের মুখে পড়তে হতে পারে।ভ্যান্স সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাজ্যের নতুন সরকারপ্রধান কিয়ার স্টারমারের সঙ্গে চুক্তির ভালো সম্ভাবনা রয়েছে।ট্রাম্প সম্প্রতি চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছেন এবং অন্যান্য দেশগুলোর জন্য ১০ শতাংশ বেজলাইন শুল্ক চালু করেছেন, যা আগামী জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। নতুন শুল্ক কার্যকর হলে কিছু চীনা পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়াবে ২৪৫ শতাংশ।চীন পাল্টা জবাবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবং বলেছে, তারা ‘শেষ পর্যন্ত লড়বে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার সাংবাদিক হত্যায় ইসরায়েলের কাছে জবাব চাইল এমপি ও রয়টার্স
এবার সাংবাদিক হত্যায় ইসরায়েলের কাছে জবাব চাইল এমপি ও রয়টার্স

গত মাসে গাজায় নাসের হাসপাতালের ওপর হামলায় নিজ নিজ সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরাইলের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Read more

‘অভিষেকের মত অনুভূতি’, প্রত্যাবর্তনের দিন বললেন টেইলর
‘অভিষেকের মত অনুভূতি’, প্রত্যাবর্তনের দিন বললেন টেইলর

দীর্ঘ নিষেধাজ্ঞা, মানসিক অন্ধকার আর বিতর্কের পথ পেরিয়ে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ব্রেন্ডন টেইলর। সাড়ে তিন বছরের বিরতি শেষে আবারও Read more

হাবিপ্রবির নূর হোসেন হলে নেই রিডিংরুম, শিক্ষার্থীদের ভোগান্তি
হাবিপ্রবির নূর হোসেন হলে নেই রিডিংরুম, শিক্ষার্থীদের ভোগান্তি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ নূর হোসেন হলে পড়াশোনার জন্য কোনো রিডিংরুম না থাকায় ভোগান্তি পোহাতে Read more

জামালপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা
জামালপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে Read more

জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আটক ২
জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আটক ২

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে মনোহরপুর ইউপি সদস্য দুধবারীসহ দুইজনকে আটক করেছে। সোমবার (২৬ মে) আনুমানিক ভোর ৪টার দিকে Read more

তরুণদের প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেবে সরকার: উপদেষ্টা আসিফ
তরুণদের প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেবে সরকার: উপদেষ্টা আসিফ

দেশের তরুণদের এআইসহ প্রযুক্তিগত প্রশিক্ষণ দেবে সরকার। তরুণদের দক্ষ করে গড়ে তোলার কাজ চলছে। সেই লক্ষ্যেই তাদের প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন