সিলেটের গোলাপগঞ্জে শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ছত্তারকে (৪৮) গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।রোববার (২০ এপ্রিল) রাতে গোলাপগঞ্জ পৌরসভার স্বরসতি নিজগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার স্বরসতি নিজগঞ্জ গ্রামের  মৃত আব্দুল আহাদের ছেলে ও কৈলাশটিলা গ্যাসফিল্ড  শাখার সিবিআই শ্রমিকলীগ নেতা।রোববার রাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ পৌরসভার স্বরসতি নিজগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলা নং-৬ এর এজাহার ভুক্ত  ও তদন্তে প্রাপ্ত আসামী। সে উক্ত মামলার সাথে সম্পৃক্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের দায়েরকৃত মামলার আসামী কৈলাশ টিলা গ্যাস ফিল্ডের শ্রমিকলীগের সিবিআই নেতা আব্দুল ছত্তারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুকুরে মাছ ধরার সময় গুলিসহ বিদেশি পিস্তল পেলেন দৃষ্টি প্রতিবন্ধী
পুকুরে মাছ ধরার সময় গুলিসহ বিদেশি পিস্তল পেলেন দৃষ্টি প্রতিবন্ধী

ভোলায় পুকুরে মাছ ধরার সময় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল পেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মো. জসিম উদ্দীন। সোমবার সকালে জেলা Read more

জিয়া পরিবারের নেতৃত্বেই দেশের সব বিজয় এসেছে: সুলতান সালাউদ্দিন টুকু
জিয়া পরিবারের নেতৃত্বেই দেশের সব বিজয় এসেছে: সুলতান সালাউদ্দিন টুকু

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের নেতৃত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে Read more

ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি অন্যায্য ও অযৌক্তিক: ভারত
ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি অন্যায্য ও অযৌক্তিক: ভারত

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের ওপর আরও শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—তাকে ‘অন্যায্য’, ‘অযৌক্তিক’ Read more

পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন