বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এ কথা জানান তিনি।পোস্টে জামায়াত আমির লিখেন, মহান রাব্বুল আলামীনের দরবারে একান্ত আরজ, তিনি যেন তার বান্দার ওপর রহম করেন, ক্ষমা করেন এবং সুস্থতার নিয়ামত এনায়েত করেন। আল্লাহ রাব্বুল আলামীন তার চিকিৎসা কাজে নিয়োজিতদের চিকিৎসাসেবা সম্পন্ন করার তাওফিক দান করুন। আমীন।ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বে ছিলেন। আইনজীবী হিসেবে তার অবস্থানও সুপ্রিম কোর্টে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। দল ও আইন অঙ্গনে তার সুস্থতার জন্য প্রার্থনা অব্যাহত রয়েছে।ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যতম হিসেবে দায়িত্ব পালন করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিন্ধুকছড়ি জোনে সাধারণ মানুষের মাঝে সেনাবাহিনীর নানা সহায়তা প্রদান
সিন্ধুকছড়ি জোনে সাধারণ মানুষের মাঝে সেনাবাহিনীর নানা সহায়তা প্রদান

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (সিন্দুকছড়ি জোন) এর দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম Read more

কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী
কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী

বাগেরহাটের চিতলমারীতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীদের বিরুদ্ধে এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে।সময়মতো Read more

পর্যটকে সরগরম কক্সবাজার, ৫০০ কোটির বাণিজ্যের আশা
পর্যটকে সরগরম কক্সবাজার, ৫০০ কোটির বাণিজ্যের আশা

চলছে ডিসেম্বর মাস। আর ডিসেম্বর মাস মানেই বাচ্চাদের জন্য আনন্দ আর ছুটির আমেজ, কারণ এই সময়ে বার্ষিক পরীক্ষা ও ভর্তি Read more

নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন: আমির হামজা
নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন: আমির হামজা

আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়ায় যেসমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে। সেগুলো Read more

কিডনিতে পাথর কেন হয়, প্রতিরোধের উপায়
কিডনিতে পাথর কেন হয়, প্রতিরোধের উপায়

পৃথিবীর প্রাকৃতিক খনিজ উপাদান নিয়ে প্রকৃতিতে যেমন পাথর তৈরি হচ্ছে, ঠিক তেমন মানবদেহের উপাদান ও খনিজ দিয়ে গঠিত আমাদের শরীরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন