হামাসের সামরিক শাখা ইজ্জউদ্দিন আল-কাসসাম ব্রিগেড গাজার প্রায় ৩০ হাজার তরুণকে তাদের দলে যোগদানের জন্য নিয়োগ করেছে। রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে সৌদি আল আরাবিয়া জানায়, নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই আগে হামাসের এই শাখার পরিচালিত গোপন সামরিক শিবিরে প্রশিক্ষণ নিয়েছিলেন।তবে প্রতিবেদনে এটা স্পষ্ট করা হয়নি যে, এসব প্রশিক্ষণ যুদ্ধকালীন অনুষ্ঠিত হয়েছে না কি আগে থেকেই হয়েছিল। তবে, নতুন নিয়োগপ্রাপ্তদের ‘গেরিলা যুদ্ধ’, ‘রকেট হামলা’ এবং ‘বিস্ফোরক স্থাপন’র বাইরে সামরিক দক্ষতার অভাব রয়েছে বলে জানা গেছে।প্রতিবেদনে তাদের নিয়োগের সঠিক সময়সীমা উল্লেখ করা হয়নি। তবে সম্ভবত চলমান যুদ্ধের সাম্প্রতিক সময়ের কথা উল্লেখ করা হয়েছে, যা জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি ভেঙে যাওয়ার পর মার্চ মাসের মাঝামাঝি থেকে পুনরায় শুরু হয়। প্রতিবেদন মতে, হামাসের কাছে অস্ত্রের অভাব রয়েছে, বিশেষ করে ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।  এবং তারা ক্ষেপণাস্ত্রের বর্জ্য, সম্ভবত অবিস্ফোরিত আইডিএফ গোলাবারুদ পুনর্ব্যবহার শুরু করেছে এবং ভূমি-ভিত্তিক বিস্ফোরক ডিভাইস এবং অন্যান্য উন্নত অস্ত্র তৈরিতে এটি ব্যবহার করছে।এদিকে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রোববার গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, আজ (রোববার) ভোর থেকে, দখলদার বাহিনীর বিমান হামলায় গাজা উপত্যকা জুড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র: বার্ন পরিচালক
দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র: বার্ন পরিচালক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা আশঙ্কাজনক Read more

লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।মহান বিজয় Read more

সুপার ফোরে যেতে বাংলাদেশকে যে পরাশর্ম দিলেন হার্শা
সুপার ফোরে যেতে বাংলাদেশকে যে পরাশর্ম দিলেন হার্শা

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে চাপে পড়েছে বাংলাদেশ। এতে সুপার ফোরে ওটার রাস্তা Read more

নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নওগাঁর আত্রাই নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলায় আত্রাই নদীতে ডুবে ওয়াজেদ আলী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ভুমি Read more

চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলায় মদ খেয়ে ৬ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলায় মদ খেয়ে ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলাই মদ পান করে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। তবে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে Read more

রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!
রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!

খাগড়াছড়ির রামগড়ে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন