চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মধ্যরাতে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক এক চেয়ারম্যানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সংঘর্ষের পর এক জনকে আটক করা হয়।রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালাবিবি দিঘীর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান চৌধুরী ও বিএনপি নেতা ব্যবসায়ী আবদুল গফুরসহ আরও অনেকে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় ও ২০ রাউন্ড গুলি ছোঁড়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে সংঘর্ষ ও হঠাৎ গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মাঝে দেখা দেয় আতংক। এসময় জনতা গুলিসহ হাতেনাতে এক যুবককে আটক করে। আটক ওই যুবক নিষিদ্ধ সংগঠন আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা মো. সুজন প্রঃ বোম সুজন বলে জানা যায়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এখনো কেউ থানায় অভিযোগ করেনি।অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে একজন অস্ত্রধারীকে আটক করে থানায় আনা হয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছি। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেনে ফিরতি ঈদযাত্রায় ১২ জুনের টিকিট বিক্রি আজ
ট্রেনে ফিরতি ঈদযাত্রায় ১২ জুনের টিকিট বিক্রি আজ

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ Read more

সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লব গ্রেপ্তার
সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লব গ্রেপ্তার

রাজধানীর মনিপুরী পাড়া থেকে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার রাতে Read more

মাঝারি ও ছোট গরুতে নজর বেশি ক্রেতাদের
মাঝারি ও ছোট গরুতে নজর বেশি ক্রেতাদের

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নড়াইলের হাটে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। জমে উঠেছে বেচাকেনা। জেলার তিনটি উপজেলার ছোট-বড় হাটে Read more

এস. আলম বাসের বেপরোয়া ধাক্কায় লণ্ডভণ্ড যাত্রী ছাউনি
এস. আলম বাসের বেপরোয়া ধাক্কায় লণ্ডভণ্ড যাত্রী ছাউনি

বাঁশখালীতে বেপরোয়া গতিতে ছেড়ে আসা পরিবহন সংস্থা এস. আলমের একটি বাসের ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে গেছে একটি যাত্রী ছাউনি। এতে কেউ Read more

ইরানের নেতৃত্বে নতুন সমীকরণ, আড়ালে থেকে বার্তা দিচ্ছেন মোজতবা খামেনি
ইরানের নেতৃত্বে নতুন সমীকরণ, আড়ালে থেকে বার্তা দিচ্ছেন মোজতবা খামেনি

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো ইরানের কুদস ফোর্সের প্রধান কমান্ডার ইসমাইল কানির একটি বিবৃতি ইরানি Read more

সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোনারগাঁ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন